1. pszxbqua@oonmail.com : angelastine3 :
  2. ashelyculver@poochta.ru : ashelyculver8 :
  3. hthvlixr@mailkv.com : charlene45s :
  4. liubomir8745@gmail.com : creatanlije :
  5. sirazul2664@gmail.com : dakhinbongonews : দক্ষিণবঙ্গনিউজ ২৫.কম
  6. diarly@teml.net : diarly@teml.net :
  7. gisdosmh@mailkv.com : hassanrude7 :
  8. jordozognu@gufum.com : jordozognu :
  9. Nadiburipaji@gmail.com : Nadia :
  10. nola_partee@poochta.ru : nolapartee02 :
  11. pamalaisom@spacemaiil.ru : pamalaisom4 :
  12. patty_pokorny.8035@smass.store : pattypokorny7 :
  13. Shahneowanalam@gmail.com : Shahneowaj :
  14. Shahneowajalamkb@gmail.com : Shahneowajalam :
  15. shibuojha1997@gmail.com : shibu ojha :
  16. tara_benedict@poochta.ru : tarabenedict882 :
  17. vilma.ontiveros@poochta.ru : vilmaontiveros :
  18. fullermichaelsen980@kingsemails.com : wintermargin47 :
কবিতার ফেরিওয়ালা মুসাফির এর কবিতা -যান্ত্রিক যন্ত্রনা - dakhinbongonews25
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
আসন্ন রামপাল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হবেন মোহাম্মদ হোসেন পুস্তি সরিকল ইউনিয়নকে আদর্শ ইউপিতে রুপান্তর করতে চেয়ারম্যান হতে চান মিরন ৫ নং ধাওয়া ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে ছাএনেতা মোহাম্মদ সম্রাট সিকদার। ৫ নং ধাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন বিশিষ্ট আইনজীবী ও তরুণ সংগঠক মোহাম্মদ সম্রাট সিকদার  ইকড়ি ইউনিয়নে পরিবর্তনের বার্তা নিয়ে, আলোচনায় শীর্ষে এস.এম.এ আলীম সরকারকে বাংলাদেশ ন্যাপ : জ্বালানি সংকট মোকাবেলায় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহন করুন সংরক্ষিত মহিলা আসনে এমপি প্রত্যাশী বেগম রহিমা শিকদার জাতির উদ্দেশ্যে বিশেষ বার্তা: নতুন ভোরের ডাক। আড়িয়লে ধানের শীষ প্রতীকের প্রচারণায় নির্বাচনী গণসংযোগ নাটোর-৩ আসনে বিএনপির প্রার্থী বিজয়ী
বিজ্ঞাপন
★বইমেলা-২০২৬★ বইমেলার ২০২৬ উপলক্ষে আমাদের প্রস্তুতি বেশ ভালো, অনেকগুলো নতুন পাণ্ডুলিপির কাজও চলমান। সম্মানীত লেখকদের বলছি, আগামী বইমেলার জন্য লেখা প্রস্তুতের এখনই উপযুক্ত সময়। কেন বলছি? কারণ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে নির্ভুল সম্পাদনা, পাঠকপ্রিয় ও মানসম্মত বই প্রকাশের সুযোগ থাকে বেশি। তাই পাণ্ডুলিপি নির্বাচন ও প্রস্তুতের এখনি উপযুক্ত সময়। মনে রাখবেন, পাণ্ডুলিপি ২৫টি ধাপ পেরিয়ে পর্যায়ক্রমে একটি বই হয়। তাই মানমম্মত বই প্রকাশ করতে হলে যথেষ্ঠ সময়েরও প্রয়োজন। আগামী বইমেলায় সপ্তর্ষি প্রকাশন এর সাথে যারা যুক্ত হতে চান তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। Shibu Chandra Ojha প্রকাশক, সপ্তর্ষি - Saptarshi ৩৭/১ খান প্লাজা, তৃতীয় তলা, বাংলাবাজার, ঢাকা-১১০০ ফোনঃ 01714225520/01712158340 হোয়াটস অ্যাপ -01318403248 ই-মেল:shibuvgco@gmail.com

কবিতার ফেরিওয়ালা মুসাফির এর কবিতা -যান্ত্রিক যন্ত্রনা

  • সর্বশেষ আপডেট শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ২৮৮ বার দেখা হয়েছে

যান্ত্রিক যন্ত্রনা
.
লাউয়ের মাচা ঝিঙে দেখি না
দোয়েল শ্যামা ফিঙে দেখি না
দেখি না হলদে পাখি
আমি এক নিঠুর শহরে থাকি . . .
.
মাছরাঙা বউ ডাহুকের ছানা
কাছে আয় ধরি তোর হাতখানা
বলে না এখন ডাকি
আমি এক নিঠুর শহরে থাকি . . .
.
কলমির ঘ্রাণ জুড়ায় না প্রাণ
শাপলার বিলে হয়নাতো স্নান
কাদা পানি গায়ে মাখি
আমি এক নিঠুর শহরে থাকি . . .
.
সর্ষের ফুলে নদী উপকূলে
হাঁটিনাতো একা জুতা মোজা খুলে
স্মৃতির ছবি আঁকি
আমি এক নিঠুর শহরে থাকি . . .
.
অবসর কই কবিতায় ঢুকি
অফিসে ফাইলের গন্ধ শুঁকি
ছুটি পেতে কতো বাকি
আমি এক নিঠুর শহরে থাকি . . .
.
শিউলির ঠোঁট শিশিরের দানা
জবাটারে ছুঁয়ে দেখতেও মানা
স্বপ্নটা চেপে রাখি
আমি এক নিঠুর শহরে থাকি . . .
.
চারিদিকে দেখি নিয়মের খরা
মনটা জুড়ে রোগ ব্যাধি জ্বরা
বৃষ্টিরে কাছে ডাকি
আমি এক নিঠুর শহরে থাকি . . .
.
বাঁশি বাজায় রাখালের ছেলে
পাল তোলা নায়ে মাছ ধরে জেলে
খেয়াঘাট আছে নাকি
আমি এক নিঠুর শহরে থাকি . . .
.
মুসাফির তুই পেতে চাস ছুটি
দূর্বাঘাসে খাবি লুটোপুটি
মিছে সুখ মাখামাখি
আমি এক নিঠুর শহরে থাকি . . .
.
মনটারে কই শীঘ্রই পালা
শুকাবে নদী ফুল ডালপালা
নিভে যাবে কালো আঁখি
আমি এক নিঠুর শহরে থাকি . .

শেয়ার করুন

Comments are closed.

আরো খবর দেখুন...
©দৈনিক দক্ষিণবঙ্গনিউজ২৫.কম এর সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৩-২০২৫
❤️Design With Tamim Zarif