একটি রাষ্ট্র কেমন হবে সেটি নির্ধারিত হয় সেই দেশের জনগণের উপরে-দিলীপ কুমার আগরওয়ালা

একটি রাষ্ট্র কেমন হবে সেটি নির্ধারিত হয় সেই দেশের জনগণের উপরে-দিলীপ কুমার আগরওয়ালা

একটি রাষ্ট্র কেমন হবে সেটি নির্ধারিত হয় সেই দেশের জনগণের উপরে। আমরা আয়নার সামনে দাঁড়ালে যেমন আমাদের প্রতিচ্ছবি দেখতে পাই। ঠিক তেমনি রাষ্ট্রকে যদি আমরা আয়না মনে করি তাহলে আমাদের চরিত্র যেমন হবে ঠিক তেমনি রাষ্ট্র হবে। রাষ্ট্রকে পরিবর্তন করতে হলে প্রথমে নিজেকে পরিবর্তন করতে হবে। আমাদের ছাত্র সমাজ শিখাচ্ছে রাস্তায় আমাদের কিভাবে লেন মেনে গাড়ি চালাতে হয় , খুব খেয়াল করে দেখলে দেখবেন যখনি আমরা যানবাহন নিয়ে ছাত্রদের থেকে সামনে আগাচ্ছি তখন আগের মতোই হয়ে যাচ্ছি। ছাত্ররা আমাদের দিক নির্দেশনা দিতে পারে কিন্তু প্রথমে আমাদের বদলাতে হবে। আমরা নিজেরা যতক্ষণ ট্রাফিক আইন পালন না করব ততক্ষন কিছুই ঠিক হবে না। তাই যেকোনো ক্ষেত্রেই নিজের চরিত্রকে প্রথমে বদলান দেখবেন রাষ্ট্র বদলে যাবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *