হাসান হাফিজুর রহমান এর কবিতা-এই সব রাত

কবি হাসান হাফিজুর রহমান এর কবিতা-এই সব রাত

এই সব রাত…

মাঝরাতে আজ ঘুম ভেঙে গেলে
জানালা দিয়ে বাইরে চেয়ে দেখলাম,
পাশের সুউচ্চ ভবনটায়,
এখনও জেগে আছে অনেক চোখ
এ শহরে নিদ্রাহীন মানুষের সংখ্যা এত!

কোনও ফ্ল্যাটে জ্বলছে দিনের আলো, কোনটায় একটা বা দুটো,
কোনও ফ্ল্যাটে ডিম লাইট
আর বাঁকী সব নীরব আঁধার!

ছতলার বামপাশের ফ্ল্যাটটাতে
বেজে চলেছে অবিরাম হারানো দিনের গান, সুরগুলো অনেকটা কান্নার মতো।
এর পাশেই কোনও ফ্ল্যাট থেকে কান্নার আওয়াজও পাওয়া যাচ্ছে,
আলো নেই বলে ঠিক ঠাহর করা যাচ্ছে না।

আর তার ঠিক উল্টোপাশে এক ফ্লোর উপরে জোরছে ঝগড়াঝাঁটি চলছে,
বোধহয় কেউ অসময়ে ঘরে ফিরেছে।
ওদের শব্দ ছাপিয়ে দোতলায় এক নবজাতকের কান্নার আওয়াজ আর
তাকে ঘুম পাড়াতে মায়ের প্রাণান্ত চেষ্টা।

এদিকে আবার ন’তলার জানলার পর্দায় ঠিকরে পড়েছে মানব মানবীর ছায়া,
চোখ সরিয়ে নিচের বেলকনীতে দেখলাম
দূরের তারার মতোই জ্বলা-নেভা করছে
সিগারেটের আগুণ, অবিরাম অাঁধারের যোগ হচ্ছে ধোঁয়ার দীর্ঘশ্বাস।

প্রাণরসহীন কংক্রিট দালানগুলোতে
সবকটি জানালারই হয়তো রয়েছে
নিজস্ব আলাদা কোনও গল্প,
কখনও জানতে চেও না তা কারও কাছে, শুধু জেনে রাখো ঐ রাতজাগাদের দলে ইদানিং যোগ হয়েছে আরও নতুন একজোড়া চোখ….

৭ ভাদ্র ১৪৩১
নিশুতি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *