কবি মোঃ রেজাউল আহ্সান এর কবিতা-আমি বেসামাল
কবি মোঃ রেজাউল আহ্সান এর কবিতা-আমি বেসামাল

কবি মোঃ রেজাউল আহ্সান এর কবিতা-আমি বেসামাল

আমি বেসামাল

আমি বেসামাল উদ্ধত এক ঘূর্ণি,
যখন যা মন চায় রোষে করি তা চূর্ণি!
চুয়ান্ন বছরের লালিত স্বপ্ন
থোড়াই করি আমি গ্রাহ্য।
বাবাকে এখন বদলাতে হবে
তাকে লাগে এখন মহা অসহ্য!

আমি মহা তাণ্ডব, মহা প্রলয়
যেন চব্বিশের মহা আতঙ্ক!
মেলাবো এখন মহাসুখে
যে যার মতো অঙ্ক।

জাতীয় গানে বিরক্তি ধরেছে
গাইবো নিজের মতো গান!
যদি তোদের ভালো না লাগে
বন্ধ করে রাখ চোখ-কান!

দ্বিতীয় বার করেছি স্বাধীন
মাত্র এক মাসের মধ্যে!
সংস্কারের জোয়ারে বদলাবো
দেশের নাম, কার কি আছে সাধ্যে?

গরীবের সুন্দরী ভাবী আমি,
সবার আমার দিকে চোখ!
হায়েনাদের লালসার দৃষ্টিতে থাকি,
সুযোগ পেলেই করবে মহা ভোগ!

উত্তরে টানে, দক্ষিণে টানে
টানে মোরে পূব – পশ্চিমে।
কেউ টানে ধর্মের গোঁড়ামিতে
কেউ টানে জোরে সেকুলারে।

আমি বলি ভাই, থাম এবার,
বন্ধ করো গুতোগুতি, টানাটানি।
এগোই মানবতার পতাকা তলে
নয়তো শেষে হয়ে যাবে সব ফানি!

ধন্যবাদ।
০৫/০৯/২০২৪ খ্রি.
দক্ষিণ বনশ্রী, ঢাকা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *