1. pszxbqua@oonmail.com : angelastine3 :
  2. ashelyculver@poochta.ru : ashelyculver8 :
  3. hthvlixr@mailkv.com : charlene45s :
  4. liubomir8745@gmail.com : creatanlije :
  5. sirazul2664@gmail.com : dakhinbongonews : দক্ষিণবঙ্গনিউজ ২৫.কম
  6. diarly@teml.net : diarly@teml.net :
  7. gisdosmh@mailkv.com : hassanrude7 :
  8. jordozognu@gufum.com : jordozognu :
  9. Nadiburipaji@gmail.com : Nadia :
  10. nola_partee@poochta.ru : nolapartee02 :
  11. pamalaisom@spacemaiil.ru : pamalaisom4 :
  12. patty_pokorny.8035@smass.store : pattypokorny7 :
  13. Shahneowanalam@gmail.com : Shahneowaj :
  14. Shahneowajalamkb@gmail.com : Shahneowajalam :
  15. shibuojha1997@gmail.com : shibu ojha :
  16. tara_benedict@poochta.ru : tarabenedict882 :
  17. vilma.ontiveros@poochta.ru : vilmaontiveros :
  18. fullermichaelsen980@kingsemails.com : wintermargin47 :
মোদি ও প্রিয়াঙ্কার মন্তব্য বাংলাদেশের জন্য অবমাননা : বাংলাদেশ ন্যাপ - dakhinbongonews25
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
সরকারকে বাংলাদেশ ন্যাপ : জ্বালানি সংকট মোকাবেলায় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহন করুন সংরক্ষিত মহিলা আসনে এমপি প্রত্যাশী বেগম রহিমা শিকদার জাতির উদ্দেশ্যে বিশেষ বার্তা: নতুন ভোরের ডাক। আড়িয়লে ধানের শীষ প্রতীকের প্রচারণায় নির্বাচনী গণসংযোগ নাটোর-৩ আসনে বিএনপির প্রার্থী বিজয়ী মুন্সীগঞ্জ-৩ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণতন্ত্র মঞ্চ মনোনীত প্রার্থী সাংবাদিক শেখ মো. শিমুল গনসংযোগ ব্যস্ত সময় পার করছেন। টঙ্গীবাড়িতে ধানের শীষের নির্বাচনী গণসংযোগ মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে হাতপাখা মার্কায় গনসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন বিল্লাল টঙ্গীবাড়ীতে হাতপাখা মার্কায় গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিল্লাল হোসাইন। মুন্সীগঞ্জ -৩ আসনে বাগমামুদালী পাড়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত।
বিজ্ঞাপন
★বইমেলা-২০২৬★ বইমেলার ২০২৬ উপলক্ষে আমাদের প্রস্তুতি বেশ ভালো, অনেকগুলো নতুন পাণ্ডুলিপির কাজও চলমান। সম্মানীত লেখকদের বলছি, আগামী বইমেলার জন্য লেখা প্রস্তুতের এখনই উপযুক্ত সময়। কেন বলছি? কারণ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে নির্ভুল সম্পাদনা, পাঠকপ্রিয় ও মানসম্মত বই প্রকাশের সুযোগ থাকে বেশি। তাই পাণ্ডুলিপি নির্বাচন ও প্রস্তুতের এখনি উপযুক্ত সময়। মনে রাখবেন, পাণ্ডুলিপি ২৫টি ধাপ পেরিয়ে পর্যায়ক্রমে একটি বই হয়। তাই মানমম্মত বই প্রকাশ করতে হলে যথেষ্ঠ সময়েরও প্রয়োজন। আগামী বইমেলায় সপ্তর্ষি প্রকাশন এর সাথে যারা যুক্ত হতে চান তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। Shibu Chandra Ojha প্রকাশক, সপ্তর্ষি - Saptarshi ৩৭/১ খান প্লাজা, তৃতীয় তলা, বাংলাবাজার, ঢাকা-১১০০ ফোনঃ 01714225520/01712158340 হোয়াটস অ্যাপ -01318403248 ই-মেল:shibuvgco@gmail.com

মোদি ও প্রিয়াঙ্কার মন্তব্য বাংলাদেশের জন্য অবমাননা : বাংলাদেশ ন্যাপ

  • সর্বশেষ আপডেট মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫৯ বার দেখা হয়েছে

BDNAP NEWS 17.12-2024

‘মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাল-সবুজের পতাকার স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর ”টুইট ও ফেসবুক পোস্ট” বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার জন্য চরম অবমাননার শামিল’ বলে মন্তব্য কেরেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘ভারতের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘মুক্তিযুদ্ধকে’ ভারতের যুদ্ধ হিসেবে তুলে ধরেছেন। সেইসঙ্গে পুরো পোস্টে বাংলাদেশের নাম একবারের জন্যও উল্লেখ করেননি। একই দিনে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ‘মুক্তিযুদ্ধে’ ইন্দিরা গান্ধীর সাহসিকতাপূর্ণ নেতৃত্বে বাংলাদেশ বিজয়ী হয় বলে বিতর্কিত মন্তব্যে বাংলাদেশকে চরম অবজ্ঞা করা হয়েছে যা মোটেও শুভ লক্ষন নয়।’

তারা বলেন, ‘ভারতের মনে রাখতে হবে, মহান মুক্তিযুদ্ধে ভারত ছিল শুধুমাত্র মিত্র, এর বেশি কিছু নয়। বাংলাদেশকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী ও কংগ্রেসের নেত্রীর বক্তব্য এ দেশের মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের অবমাননার শামিল। তাদের এই মন্তব্য বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অষন্ডতার প্রতি চরম অবমাননা ছাড়া অন্য কিছুই নয়।’

নেতৃদ্বয় বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অষন্ডতাকে অস্বীকার করা। লাখ শহীদ ও লাখ মা-বোনের সম্ভ্রমকে তুচ্ছ-তাচ্ছিল্য করা। ১৬ ডিসেম্বর ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের সারথি বা মিত্র, এর বেশি অন্য কিছুই নয়। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিল বিশ্বের সকলেই তা জানে। ইতিহাস তাই প্রমান করে। তারপরও তাদের মন্তব্য বাংলাদেশের অস্ত্বিই উপেক্ষিত।’

তারা বলেন, ‘ভারতসহ বিশ্বের সকল রাষ্ট্রের সাথেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক হতে হবে সম্মানের-সমতার। মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের মানুষের এই সংগ্রামকে ভিন্নভাবে দেখা উচিত নয়। একটি জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে পারস্পরিক শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে দেখা উচিত। বাংলাদেশের বিজয় নিয়ে ভারতের প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেত্রীর বক্তব্য বন্ধুসুলভ মনোভাবের প্রকাশ নয়।’

নেতৃদ্বয় বলেন, ‘ভারত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে যথার্থভাবে মূল্যায়ন করে না, গুরুত্বের সঙ্গে বিবেচনা করে না, তা আবারো প্রমানিত হলো নরেন্দ্র মোদি ও প্রিয়াঙ্কা গান্ধির পোস্টের মধ্য দিয়ে। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ শুরু করেছিল বাংলাদেশের জনগন। প্রতিবেশী হিসাবে ভারত তাতে সহায়তা করেছে। এজন্য বাংলাদেশ কৃতজ্ঞ। ভারতকেও বাংলাদেশের অবদানকে যথাযথ মূল্যায়ন করতে হবে। বাংলাদেশ ও বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ভারত তার আচরণ পরিবর্তন না করলে ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমন্ডলে তার বিচরণ ক্ষীণ হয়ে যেতে পারে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
©দৈনিক দক্ষিণবঙ্গনিউজ২৫.কম এর সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৩-২০২৫
❤️Design With Tamim Zarif