ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে

ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে

ফিলিস্তিনের গাজায় ইসরাইলী বাহিনীর গনহত্যার প্রতিবাদে বাংলাদেশ মুসলিম সমাজ আয়োজিত সমাবেশে বক্তারা বলেছেন, দীর্ঘ সময় দেখে আসতেছি নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর দখলদারির বাহিনী হামলা করে তাদেরকে হত্যা করে মুসলমানদের প্রথম কাবা আল আকসা মসজিদ দখল করে রেখেছে।

বুধবার (১৯ মার্চ) বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে প্রতিবাদ মিছিল শুরুর পূর্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

তারা বলেন, দখলদারী বাহিনী গত কয়েক মাস আগেও নিরস্ত্র নিরীহ নিরঅপরাধী ফিলিস্তিনিদের উপর নির্বিবিচারে গণঅত্যাচার চালিয়েছে। তখন কাতার ও তুরস্ক সহ কয়েকটি মুসলিম দেশের সহযোগিতায় যুদ্ধ বিরতি হয়েছে। এই যুদ্ধ বিরতির মাঝে গতকাল আমেরিকার বর্তমান প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ মতদে ইসরাইলি বাহিনী নিরস্ত্র নিরপরাধী অসহায় ফিলিস্তিনের গাজাবাসীদের উপর নির্বিচারে বিমান হামলা চালিয়ে চার শতাধিক ফিলিস্তিনিদের গণহত্যা করে আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।

বক্তারা অনতিবিলম্বে গাজা এখন হত্যা বন্ধে দখলদার ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধভাবে জাতিসংঘের মাধ্যমে বিচারের আওতায় আনার জোর দাবি জানান।

তারা আরো বলেন, বাংলাদেশ সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস সাহেব পৃথিবীব্যাপী পরিচিত সম্মানিত ব্যক্তিত্ব। তিনি জাতিসংঘে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিন্দা প্রস্তাব জানাবেন ও বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের গাজায় জনগণের উপর এই গণহত্যার বিচারের ব্যবস্থা করবেন।

মুসিলম সমাজের চেয়ারম্যান মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি – বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, ইসলামিক ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা শওকত আমিন, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, নজরুল স্মৃতি পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, বাংলাদেশ লেবার পার্টির দলীয় মুখপাত্র শরিফুল ইসলাম,  গণধিকার পরিষদের প্রচার সম্পাদক মোঃ শহিদুল ইসলাম সহ বিভিন্ন দলের জাতীয় নেতৃবৃন্দ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *