কবি সুশান্ত সাহা এর বই-ব্যথা
কবি সুশান্ত সাহা এর বই-ব্যথা

কবি সুশান্ত সাহা এর বই-ব্যথা

শিল্পের সেতু বন্ধনে আমরাই শীর্ষে
বইমেলা-২০২৬
গ্রন্থ: ব্যথা
ধরন: কাব্যগ্রন্থ
লেখক: সুশান্ত সাহা
প্রচ্ছদ: Ayub Al Amin
প্রকাশনায় : সপ্তর্ষি – Saptarshi
প্রুফরিডিং: সপ্তর্ষি টিম
মূল্য: ৩৫০

ব্যথা

নির্জন প্লাটফর্মে বসে আছি জবুথবু
শেষ ট্রেনে চলে গেছে সে, রেখে গেছে ব্যথা
তাড়া ছিল, তবুও অপেক্ষা শেষ ট্রেন অব্দি
ব্যথার উপশম – সে কিছুতেই নয়
কালো ধোঁয়া ছেড়ে ট্রেন ছুটে চলে
রেখে যায় বাতাসে অমীমাংসিত ব্যথা
অন্ধকার ঘনিয়ে আসে, জানান দেয় আগমনী ব্যথা
কুয়াশা ঘন হয়, ব্যথারা ওঁত পাতে
ছেঁড়া কাঁথার ওমের মতো লেপ্টে থাকে দেহ-মনে
শুকনো পাতারা পোড়ে, ব্যথারা গন্ধ ছড়ায়
পোড়া মাটি বুকে পুষে রাখে ঝলসানো ব্যথা
অশ্রুধারা বয়ে চলে, রেখে যায় লোনা চিহ্ন, ব্যথা
অব্যক্ত কথাগুলো হ্রদয়ে গুমরে মরে – ব্যথা
ব্যথা সংজ্ঞাহীন, অনিরাময় শুন্যতা কেবলই
একটা খসে পড়া তারা, আলো দিতে দিতে নিভে যাওয়া
আমার হারিয়ে যাওয়ার অপেক্ষা ……

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *