নির্বাসন
এ ছোট্টখাট্টো শহরটিতে আমি বড্ড একা
কত ঝড়-বাদলের নিষ্ঠুরতা আমাকে স্পর্শ করে,
সহ্য করতে করতে আমি আজ সবংসহা’য় পরিনত।
কোন পথিক ভুল করেও মাড়ায়না এ পথ
আমি অপলক চেয়ে থাকি তার অপেক্ষায়
একটিবার খোজ নেয়ার সময় হয়নি আজও তার।
অথচ আমার কোন অপরাধ ছিলোনা
ওর শত্রুরাই এখানে আমাকে নির্বাসনে পাঠিয়েছে
জেনে বুজেও সে উদ্ধারের চেষ্টা করেনি একটিবার।
অপমান,ঘৃনায় নিজেকে লুকিয়েছি বারংবার
সুদিন ফিরবে বলে,
এমনি করে অপেক্ষার প্রহর গুনতে গুনতে
পশ্চিমে হেলেছে আমার আকাশ।
এখন আর স্বপ্ন দেখিনা বড় শহরে যাওয়ার
তবুও অভিশাপ দেইনা তাকে,
অভিশপ্ত মানুষগুলো নিয়েই কেটে যাক বাকিটা প্রহর।
Leave a Reply