✍ লেখক ফিরোজ মোল্লা’র লেখা কবিতা –খোঁজ নেও

✍ লেখক ফিরোজ মোল্লা’র লেখা কবিতা –খোঁজ নেও

📖 খোঁজ নেও

এখানে ছায়া পড়েছে শীতলতা অনুভব করছিলে!
কিন্তু, ওখানে ত ছায়ার মাধ্যমটি খরতাপে ঝলসে যাচ্ছে-
সে’ই খবর কী রাখ ?
এপারে বসে ভাবছো, ওপারে খুব সুখ !
ভাবনা ছেড়ে বাস্তবে গিয়ে দেখেছো কোনোদিন ?
সেখানে “কুবের মাঝি” বাস করে !
ফুলের সুবাসে নিজেকে আবিষ্কার কর ফুলের রাজ্যে-
ভেবেছো কোনোদিন মালির কথা ?
এখনো সময় আছে ভেবে দেখ,
আলো স্থায়ী নয়।
আঁধার থেকে’ই তার জন্ম !

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *