অনিরুদ্ধ
যে মানুষ বাতাসের বিপরীতে ঘুড়ি উড়িয়ে পার করে দেয় তার সোনালী সকাল, রোদেলা দুপুর; সে মানুষ জীবনের সাঁঝবেলা কারো কাছে মাথা নোয়াতে পারেনা। পাথর থেকে পানি ঝরানো যেতে পারে, কিন্তু সত্য- ন্যায়ের লড়াকু সৈনিক কখনো উদ্যত শির নত করতে পারেনা।সত্যের সংশপ্তক অনড়, অটল,অবিচল,অনিরুদ্ধ, বটবৃক্ষের মত গভীর শেকড়ে নোংগর প্রোথিত। সত্যের পীযুষ এমনি মধুর, যে একবার পান করে, সে ন্যায়ের মূর্ত প্রতীক হয়ে যায়।তবে এই স্বর্গীয় সুধা কুটিল মনের নষ্ট, ভ্রষ্টের কপালে জুটেনা।
Leave a Reply