রাজধানী ঢাকা, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে পতিত ফ্যাসীবাদী শক্তির লগি-বৈঠা নিয়ে মিছিল, পুলিশের ব্যারিকেড ভাঙা, থানায় অগ্নি সংযোগ, ভাঙচুর, যাত্রীবাহি বাসে অগ্নিসংযোগ, হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি – বাংলাদেশ ন্যাপ। বুধবার (১৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া বলেন, পতিত শক্তি দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। তাদের হামলা ও অগ্নিসংযোগ দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, আত্মত্যাগ এবং ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের ইতিহাসকে পাল্টে দেবার ষড়যন্ত্র। যারা এখনো সহিং সতা, সন্ত্রাস ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে পুরোনো রাজ নৈতিক আধিপত্য ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে, তারা বাং লাদেশের পরিবর্তিত বাস্তবতা বুঝতে পরিপূর্ণ ব্যর্থ হয়েছে। তারা বলেন, লগি-বৈঠা নিয়ে সশস্ত্র মহড়া, পুলিশের গাড়ীতে আ গুন দেওয়া, সরকারি-বেসরকারি সম্পত্তিতে হামলা,অগ্নিসং যোগ এবং জনমনে আতঙ্ক সৃষ্টি কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। এসব কর্মকাণ্ড সরাসরি আইনশৃঙ্খলা ও জন নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার নজির আওয়ামী লীগের পুরোনো সহিংস রাজনৈতিক নগ্ন চরিত্রেরই বহিঃপ্রকাশ। নেতৃদ্বয় অবিলম্বে হামলা, ভাঙচুর ও অগ্নিসং যোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের নাশকতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। তারা আরও বলেন, বাংলাদেশকে আর কোনো ব্যক্তি, দল কিংবা গোষ্ঠীর ফ্যাসিবাদী দাপট ও সন্ত্রাসের কাছে জিম্মি হতে দেওয়া যাবে না। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে রাজনীতি পরিচালিত হবে জনগণের অধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও জবাবদিহির ভিত্তিতে। সন্ত্রাস ও অগ্নিসংযোগের মাধ্যমে ইতিহাস মুছে ফেলা যাবে না, জনগণের আকাঙ্ক্ষাকেও দমিয়ে রাখা যাবে না।

Posted inরাজনীতি