তুমি আমি সে এবং তাহারা
শাহীন রেজা
বস্তুত নদী বলে কিছু নেই
ধলেশ্বরী মেঘনা গোমতী কিংবা যমুনা
সবই তো প্রবাহিত জল; জলের ধারা–
আবার যদি ধরো
পারুল রেহানা শ্যামা কিংবা জয়ীতা
সবাই তো রাধা ; রক্ত মাংশে আঁকা
তীব্র মোনালিসা–
নদী এবং নারীর সাথে জোছনার
যে তীব্র খুনসুটি
তারই আলে হেঁটে যায় রাত
চন্দ্রাবতী ছলে
বস্তুত কেউই কিছু নয়–
তুমি আমি সে এবং তাহারা।
১১ আগস্ট ২০২৩

