কবি সাইফুর রহমান (মাসুদ) এর কবিতা প্রার্থনা

কবি সাইফুর রহমান (মাসুদ) এর কবিতা প্রার্থনা

………………………… প্রার্থনা ……………………………..
……………… সাইফুর রহমান (মাসুদ) ………………

                ইয়া রহমানোর রহিম 
                তোমার দয়া ছাড়া 
                মানব এখন মূল্যহীন'
                জানি করেছি অনেক পাপ 
                তোমার সৃষ্টির এই দুনিয়ায়
                ভোগ-বিলাসে মেতে ছিলাম
                তোমার প্রার্থনা ছাড়ায়'
                ইয়া রহমানোর রহিম 
                তোমার দয়া ছাড়া 
                মানব এখন মূল্যহীন'
                মোদের জীবন করনা আর মলিন 
                খোদা তোমার প্রার্থনায় আছি
                আমরা সকলে প্রতিদিন
                ক্ষমা কর মানবকে এইবার
                ইয়া রহমানোর রহিম 
                তোমার দয়া ছাড়া 
                মানব এখন মূল্যহীন'
                জানি তোমায় ভুলে
                করেছি মস্ত বড় ভুল
                তাই দিচ্ছি ভুলের সেই মাসুল'
                অন্তর চক্ষুর পর্দা খুলে
                দেখিয়ে দিলে তুমি
                ইয়া রহমানোর রহিম 
                তোমার দয়া ছাড়া 
                মানব এখন মূল্যহীন......

                                    ২৭-৩-২০২০

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *