খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছে বাংলাদেশ ন্যাপ

খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছে বাংলাদেশ ন্যাপ

‘বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে আপোসহীন লড়াকু নেত্রী, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রæত সুস্থতা কামনা করেছে’ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মন্তব্য করেছেন, ‘জাতীয়…
সিংড়া ডিজিটাল অনলাইন প্রেস ক্লাবের নতুন কমিটি অনুমোদন; সভাপতি আবুল বাশার,সিংড়া ডিজিটাল অনলাইন প্রেস ক্লাবের নতুন কমিটি অনুমোদন; সভাপতি আবুল বাশার,সম্পাদক আমিনুল হক

সিংড়া ডিজিটাল অনলাইন প্রেস ক্লাবের নতুন কমিটি অনুমোদন; সভাপতি আবুল বাশার,সিংড়া ডিজিটাল অনলাইন প্রেস ক্লাবের নতুন কমিটি অনুমোদন; সভাপতি আবুল বাশার,সম্পাদক আমিনুল হক

রবিউল ইসলাম, ​সিংড়া (নাটোর): "কলম মোদের হাতিয়ার, সত্য প্রকাশে আমাদের অঙ্গীকার" স্লোগানকে সামনে রেখে গঠিত সিংড়া ডিজিটাল অনলাইন প্রেস ক্লাবের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর)…
মুন্সীগঞ্জ-২ আসনে কে. এম. বিল্লালের বিশাল মোটর শোডাউন অনুষ্ঠিত ।

মুন্সীগঞ্জ-২ আসনে কে. এম. বিল্লালের বিশাল মোটর শোডাউন অনুষ্ঠিত ।

আজ আজ (০৫ ডিসেম্বর ২০২৫) সকাল ৯ ঘটিকার সময় মুন্সীগঞ্জ-২ (লৌহজং–টঙ্গীবাড়ী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী কে. এম. বিল্লাল হোসাইনের উদ্যোগে মাওয়া বাজার থেকে টঙ্গীবাড়ী…
নির্বাচনের আগে যে তিন চ্যালেঞ্জের মুখে বিএনপি

নির্বাচনের আগে যে তিন চ্যালেঞ্জের মুখে বিএনপি

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঘোষিত কিংবা সম্ভাব্য প্রার্থীদের নিজ নিজ এলাকায় ব্যাপক সক্রিয় দেখা গেলেও দলটির সামনে কার্যত তিনটি বিষয় এখন বিশেষ চ্যালেঞ্জ বা সংকট হয়ে দাঁড়িয়েছে।

দলের বিভিন্ন পর্যায়ে কথা বলে যে ধারণা পাওয়া যাচ্ছে তা হলো: তারেক রহমানের দেশে ফেরার তারিখ এখনো ঠিক না হওয়া, খালেদা জিয়ার অসুস্থতা ও দলীয় মনোনয়নকে ঘিরে বিরোধ-কোন্দল বেড়ে যাওয়া নিয়ে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে দলের সব স্তরেই।

বিশেষ করে লন্ডনে থাকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন কিংবা শেখ হাসিনা সরকারের পতনের প্রায় পনের মাস পরেও তার ফিরে আসতে বিলম্ব হচ্ছে কেন- তা নিয়ে নানা ধরনের আলোচনা আছে দলের ভেতরেই।

উদ্বেগ দেখা দিয়েছে দলের চেয়ারপার্সন খালেদা জিয়াকে কেন্দ্র করেও। দলের পক্ষ থেকে ‘উদ্বিগ্ন হওয়ার মতো কিছু হয়নি’ বলার হলেও তা দেশজুড়ে দলটির নেতাকর্মীদের কতটা আশ্বস্ত করতে পেরেছে তা নিয়ে সংশয় আছে।

অন্যদিকে, নির্বাচনকে সামনে রেখে বহু নির্বাচনী এলাকায় অভ্যন্তরীণ দ্বন্দ্ব বেড়েই চলেছে, যা সামাল দিতে কেন্দ্রীয় নেতৃত্বকে হিমশিম খেতে হচ্ছে। বিরোধ তৈরি হচ্ছে সমমনা দলগুলোর জন্য খালি রাখা আসন নিয়েও।

রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ অবশ্য বলছেন, খালেদা জিয়ার উপস্থিতিই বিএনপির জন্য বড় শক্তি এবং সে কারণেই তার স্বাস্থ্য নিয়ে কর্মী সমর্থকদের উদ্বিগ্ন হওয়াই স্বাভাবিক। কিন্তু তারেক রহমান কেন এখনো ফিরছেন না সেটি বলা হচ্ছে না বলেই নানা ধরনের আলোচনা ডালপালা মেলছে।

তবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম শীর্ষ নেতা ডঃ খন্দকার মোশাররফ হোসেন বলছেন, মনোনয়ন সংক্রান্ত সমস্যা নিরসনে দলের ভেতরে কাজ চলছে। অন্যদিকে মিসেস জিয়া দ্রুতই সুস্থ হয়ে উঠবেন আর তারেক রহমানও দ্রুতই দেশে ফিরবেন বলে আশা করছেন তারা।তারেক, খালেদা ও নির্বাচন
অক্টোবরেই বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিলো যে নভেম্বরেই লন্ডন থেকে দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই মাসেই বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে মি. রহমান নিজেও দ্রুত ফেরার আশা প্রকাশ করেছিলেন।তখন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বিবিসি বাংলাকেও বলেছিলেন যে, নভেম্বরের মধ্যেই মি. রহমানের দেশে ফেরার আশা করছেন তারা।

তবে বাস্তবতা হলো নভেম্বর শেষ হতে আর চার দিন বাকী থাকলেও দলটি এখনো মি. রহমানের দেশে ফেরার তারিখ ঘোষণা করতে পারেনি। অথচ শেখ হাসিনা সরকারের পতন হয়েছে পনের মাস আগে।

তারপরেও এই দীর্ঘ সময়ে মি. রহমান ফিরলেন না কেন সেই প্রশ্নের জবাবও কারও জানা নেই। যদিও মি. রহমানের বিরুদ্ধে থাকা সব মামলারও নিষ্পত্তি হয়ে গেছে।

এর মধ্যে ঢাকায় তার জন্য বাড়ি প্রস্তুত করা ও বুলেট প্রুফ গাড়ি কেনার তৎপরতা নিয়ে একাধিক খবর এসেছে সংবাদ মাধ্যমে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতোমধ্যেই দুটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমোদন দেওয়া হয়েছে বলে বিএনপির দিক থেকে জানা গেছে।

কিন্তু তারপরেও তিনি আসছেন না কেন কিংবা তার আসার বিলম্বের ক্ষেত্রে বিশেষ কোনো সমস্যা তৈরি হয়েছে কি-না নাকি দলীয় কোনো কৌশলের অংশ হিসেবেই তিনি আসতে বিলম্ব করছেন- এসব নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে দলের ভেতরে বাইরে।

দলের একাধিক নেতা অবশ্য ইঙ্গিত দিয়েছেন যে, সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর মি. রহমান দেশে ফিরবেন। যদিও তফসিলের আগে কেন আসবেন না- সেই প্রশ্নের জবাব নেই কারও কাছে।

রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলছেন, তফসিল ঘোষণার পরেও যদি তারেক রহমানের আসতে বিলম্ব হয় তা হলে ‘অনেকের মধ্যে যে সন্দেহ’ তা আরও ডালপালা মেলবে এবং বিএনপির জন্যও সেটি সংকট তৈরি করবে।

খন্দকার মোশাররফ হোসেন বিবিসি বাংলাকে বলেছেন, তারা আশা করছেন মি. রহমান আসার প্রস্তুতি নিচ্ছেন এবং শিগগিরই দেশে ফিরবেন। তবে এখনো কেনো তার আসা বিলম্বিত হচ্ছে তা নিয়ে কোনো মন্তব্য মি. হোসেন করেননি।অস্বস্তিতেই ফেলেছে।

এছাড়া সমমনা দলের নেতাদের জন্য যেসব আসন বিএনপি শূন্য রেখেছে এখনো সেগুলোকে ঘিরেও নতুন সংকট তৈরি হচ্ছে। এ ধরনের বেশ কিছু আসন বিএনপি স্থানীয় নেতৃত্ব অন্যদের ছেড়ে দেওয়ার বিপক্ষে অবস্থান নেয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

এমন প্রেক্ষাপটে যেসব আসনের প্রার্থীর বিরুদ্ধে গ্রহণযোগ্য অভিযোগ আছে কিংবা যেখানে যোগ্য আরও ‘ত্যাগী’ নেতা আছেন সেসব এলাকায় প্রার্থিতা নিয়ে নতুন করে পর্যালোচনার উদ্যোগ নেয়া হয়েছে দলের শীর্ষ পর্যায় থেকে।

সোমবার তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সভাতেই এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

ডঃ খন্দকার মোশাররফ হোসেন এ সংক্রান্ত প্রশ্নের জবাবে বিবিসি বাংলাকে বলেছেন, মনোনয়ন নিয়ে দলের মধ্যে কাজ এখনো চলছে এবং তার আশা শিগগিরই এ নিয়ে তৈরি হওয়া সমস্যা কেটে যাবে।

“এটাকে সংকট বলা যাবে না। বিএনপির মতো বড় দলে এটা স্বাভাবিক। আমরা এগুলো নিয়ে কাজ করছি। এগুলো থাকবে না এবং আমাদের নেতাকর্মীরা সারাদেশেই সবাই মিলে দলীয় প্রার্থীর পক্ষেই কাজ করবে,” বলছিলে

জেনেভায় শান্তি আলোচনায় অগ্রগতির ইঙ্গিত যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের

জেনেভায় শান্তি আলোচনায় অগ্রগতির ইঙ্গিত যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে জেনেভায় চলমান শান্তি আলোচনায় 'সংশোধিত শান্তি প্রস্তাবে'র ওপর কাজ করতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের আলােচকেরা। একটি শান্তি চুক্তি চূড়ান্ত করতে সামনের দিনে উভয় পক্ষের কাজ…
বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষে ভোট দিন-হেনা

বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষে ভোট দিন-হেনা

সিনিয়র স্টাফ রিপোর্টার-আবুল বাশার:     ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে মিছিল, গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা…
স্থাপনদিঘী বাজারে উঠান বৈঠক অনুষ্ঠিত :

স্থাপনদিঘী বাজারে উঠান বৈঠক অনুষ্ঠিত :

সিনিয়র স্টাফ রিপোর্টার-আবুল বাশার: নাটোরের সিংড়ায় জামায়াতের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড জামায়াতের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নাটোর -৩ সিংড়া আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী…
বিএনপির প্রার্থী তালিকা নিয়ে বিরোধ সামলাতে ‘নিরপেক্ষ প্রতিষ্ঠানের যাচাই’

বিএনপির প্রার্থী তালিকা নিয়ে বিরোধ সামলাতে ‘নিরপেক্ষ প্রতিষ্ঠানের যাচাই’

বাংলাদেশে সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঘোষিত প্রার্থী তালিকাকে কেন্দ্র করে সারাদেশে দলের মধ্যে তৈরি হওয়া বিরোধ গত কয়েকদিনে আরো প্রকাশ্যে এসেছে। পরিস্থিতি সামাল দেয়ার অংশ হিসেবে যারা মনোনয়ন পেয়েছে…
নাটোর-৩ আসনে আনুর সমর্থনে বিশাল মটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণ

নাটোর-৩ আসনে আনুর সমর্থনে বিশাল মটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার-আবুল বাশার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬০-নাটোর ৩-সিংড়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু-কে বিজয়ী করার লক্ষ্যে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা এবং নির্বাচনী লিফলেট…
জনগনের মুক্তির জন্য চাই আদর্শেও পরিবর্তন- মুন্সীগঞ্জে গণসমাবেশে মুফতি সৈয়দ ফয়জুর করিম

জনগনের মুক্তির জন্য চাই আদর্শেও পরিবর্তন- মুন্সীগঞ্জে গণসমাবেশে মুফতি সৈয়দ ফয়জুর করিম

মুন্সীগঞ্জ প্রতিনিধি “শুধু ক্ষমতার পালাবদল নয়,ঈস্খকৃত মুক্তির জন্য দরকার আদর্শের পরিবর্তন” মুন্সীগঞ্জে ৫ দফা দাবীতে গণসমাবেশে প্রধান অতিথির বক্ত্যে এ কথা বলছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ…