1. pszxbqua@oonmail.com : angelastine3 :
  2. ashelyculver@poochta.ru : ashelyculver8 :
  3. hthvlixr@mailkv.com : charlene45s :
  4. liubomir8745@gmail.com : creatanlije :
  5. sirazul2664@gmail.com : dakhinbongonews : দক্ষিণবঙ্গনিউজ ২৫.কম
  6. diarly@teml.net : diarly@teml.net :
  7. gisdosmh@mailkv.com : hassanrude7 :
  8. jordozognu@gufum.com : jordozognu :
  9. Nadiburipaji@gmail.com : Nadia :
  10. nola_partee@poochta.ru : nolapartee02 :
  11. pamalaisom@spacemaiil.ru : pamalaisom4 :
  12. patty_pokorny.8035@smass.store : pattypokorny7 :
  13. Shahneowanalam@gmail.com : Shahneowaj :
  14. Shahneowajalamkb@gmail.com : Shahneowajalam :
  15. shibuojha1997@gmail.com : shibu ojha :
  16. tara_benedict@poochta.ru : tarabenedict882 :
  17. vilma.ontiveros@poochta.ru : vilmaontiveros :
  18. fullermichaelsen980@kingsemails.com : wintermargin47 :
আগরতলায় হাইকমশিনে হামলা ‘ভিয়েনা কনভেনশনের’ লঙ্ঘন : বাংলাদেশ ন্যাপ - dakhinbongonews25
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
আসন্ন রামপাল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হবেন মোহাম্মদ হোসেন পুস্তি সরিকল ইউনিয়নকে আদর্শ ইউপিতে রুপান্তর করতে চেয়ারম্যান হতে চান মিরন ৫ নং ধাওয়া ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে ছাএনেতা মোহাম্মদ সম্রাট সিকদার। ৫ নং ধাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন বিশিষ্ট আইনজীবী ও তরুণ সংগঠক মোহাম্মদ সম্রাট সিকদার  ইকড়ি ইউনিয়নে পরিবর্তনের বার্তা নিয়ে, আলোচনায় শীর্ষে এস.এম.এ আলীম সরকারকে বাংলাদেশ ন্যাপ : জ্বালানি সংকট মোকাবেলায় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহন করুন সংরক্ষিত মহিলা আসনে এমপি প্রত্যাশী বেগম রহিমা শিকদার জাতির উদ্দেশ্যে বিশেষ বার্তা: নতুন ভোরের ডাক। আড়িয়লে ধানের শীষ প্রতীকের প্রচারণায় নির্বাচনী গণসংযোগ নাটোর-৩ আসনে বিএনপির প্রার্থী বিজয়ী
বিজ্ঞাপন
★বইমেলা-২০২৬★ বইমেলার ২০২৬ উপলক্ষে আমাদের প্রস্তুতি বেশ ভালো, অনেকগুলো নতুন পাণ্ডুলিপির কাজও চলমান। সম্মানীত লেখকদের বলছি, আগামী বইমেলার জন্য লেখা প্রস্তুতের এখনই উপযুক্ত সময়। কেন বলছি? কারণ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে নির্ভুল সম্পাদনা, পাঠকপ্রিয় ও মানসম্মত বই প্রকাশের সুযোগ থাকে বেশি। তাই পাণ্ডুলিপি নির্বাচন ও প্রস্তুতের এখনি উপযুক্ত সময়। মনে রাখবেন, পাণ্ডুলিপি ২৫টি ধাপ পেরিয়ে পর্যায়ক্রমে একটি বই হয়। তাই মানমম্মত বই প্রকাশ করতে হলে যথেষ্ঠ সময়েরও প্রয়োজন। আগামী বইমেলায় সপ্তর্ষি প্রকাশন এর সাথে যারা যুক্ত হতে চান তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। Shibu Chandra Ojha প্রকাশক, সপ্তর্ষি - Saptarshi ৩৭/১ খান প্লাজা, তৃতীয় তলা, বাংলাবাজার, ঢাকা-১১০০ ফোনঃ 01714225520/01712158340 হোয়াটস অ্যাপ -01318403248 ই-মেল:shibuvgco@gmail.com

আগরতলায় হাইকমশিনে হামলা ‘ভিয়েনা কনভেনশনের’ লঙ্ঘন : বাংলাদেশ ন্যাপ

  • সর্বশেষ আপডেট মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৯১ বার দেখা হয়েছে

BDNAP NEWS 03.12-2024

‘আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য চ্যালেঞ্জ ও ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোমেটিক রিলেশন, ১৯৬১ সুস্পষ্ট লঙ্ঘন’ বলে মন্তব্য করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ মন্তব্য করেন।

তারা ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে এবং গভীর উদ্বেগ-উৎজন্ঠা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনের ওপর এই জঘন্য হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অসম্মান একটি ছকে পরিনত হয়েছে, গত ২৮ নভেম্বর কলকাতায় একই ধরনের হিংসাত্মক বিক্ষোভ হয়েছিল। আগরতলায় কূটনৈতিক মিশনের ওপর এমন হামলা ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোমেটিক রিলেশন, ১৯৬১ সুস্পষ্ট লঙ্ঘন।’

নেতৃদ্বয় বলেন, ‘আন্তর্জাতিক আইন অনুসারে বিদেশী কূটনৈতিক মিশনগুলোকে সব ধরনের অনধিকার প্রবেশ ও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করা স্বাগতিক দেশেরই দায়িত্ব। তারা এটি করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। মনে রাখতে হবে, আগরতলার যে সহকারী হাইকমিশন রয়েছে, সেটি বাংলাদেশেরই অংশ। সেখানে হামলা করা এবং কর্মকর্তাদের ওপর নিপীড়ন করা বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত।’

তারা বলেন, ‘ভারত-বাংলাদেশের বন্ধুত্ব হতে হবে অবশ্যই পারস্পরিক বোঝাপড়া ও সমমর্যাদার ভিত্তিতে। সেখানে বড় ভাই সুলভ আচরন কখনো কাম্য হতে পারে না। দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক আদান-প্রদানই মূল কথা। ভারতকে বুঝতে হবে এই বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম ওআতœমর্যাদাশীল। প্রতিবেশী হিসাবে ভারতকে মনে রাখতে হবে বাংলাদেশ সমমর্যাদা আর সমানাধিকার ভিত্তিক বন্ধুত্বে বিশ্বাসী।’

নেতৃদ্বয় বলেন, ‘ভারত ও বাংলাদেশের সম্পর্ক যেন তিক্ততায় পর্যবসিত না হয় সেজন্য উদারতা ও মানবতার হাতকে সম্প্রসারিত করে ভালোবাসার বহি:প্রকাশ ঘটিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সকল সমস্যার সমাধান করতে হবে। বাংলাদেশ ও ভারত পরস্পরের কাছে অপরিহার্য। বন্ধু পরিবর্তন হয়, কিন্তু প্রতিবেশী বদলানো যায় না। তাই স্বাধীন দেশ হিসেবে সমমর্যাদার ভিত্তিতে দুই দেশের বন্ধুত্ব থাকতে হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
©দৈনিক দক্ষিণবঙ্গনিউজ২৫.কম এর সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৩-২০২৫
❤️Design With Tamim Zarif