কুমিল্লা ঈশ্বর পাঠশালায় সেইভ আর্থের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

কুমিল্লা ঈশ্বর পাঠশালায় সেইভ আর্থের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

 কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয়ে সেইভ আর্থ অর্গানাইজেশনের উদ্যোগে বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতা ও পরিচ্ছন্নতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুধাংশু শেখর রায়। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অপরিসীম। পাশাপাশি শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে উঠে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। পরে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা বিদ্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এবং শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। সেইভ আর্থ অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক মাহমুদুল হাসান বলেন, “আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে পরিবেশ রক্ষা ও সমাজের কল্যাণে কাজ করলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।” সংগঠনটির ট্রেজারার গাজী সালমান তানভীর বলেন, “বৃক্ষ আমাদের আশ্রয় ও সুরক্ষা দেয়। তাই বৃক্ষ রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।” আয়োজকরা জানান, ২০২৩ সাল থেকে কুমিল্লা অঞ্চলে পরিবেশ সংরক্ষণে কাজ করছে সেইভ আর্থ অর্গানাইজেশন। এ পর্যন্ত কুমিল্লা শহর ও আশপাশের এলাকায় প্রায় ১০ হাজার গাছের চারা রোপণ করেছে সংগঠনটি। ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *