1. pszxbqua@oonmail.com : angelastine3 :
  2. ashelyculver@poochta.ru : ashelyculver8 :
  3. hthvlixr@mailkv.com : charlene45s :
  4. liubomir8745@gmail.com : creatanlije :
  5. sirazul2664@gmail.com : dakhinbongonews : দক্ষিণবঙ্গনিউজ ২৫.কম
  6. diarly@teml.net : diarly@teml.net :
  7. gisdosmh@mailkv.com : hassanrude7 :
  8. jordozognu@gufum.com : jordozognu :
  9. Nadiburipaji@gmail.com : Nadia :
  10. nola_partee@poochta.ru : nolapartee02 :
  11. pamalaisom@spacemaiil.ru : pamalaisom4 :
  12. patty_pokorny.8035@smass.store : pattypokorny7 :
  13. Shahneowanalam@gmail.com : Shahneowaj :
  14. Shahneowajalamkb@gmail.com : Shahneowajalam :
  15. shibuojha1997@gmail.com : shibu ojha :
  16. tara_benedict@poochta.ru : tarabenedict882 :
  17. vilma.ontiveros@poochta.ru : vilmaontiveros :
  18. fullermichaelsen980@kingsemails.com : wintermargin47 :
জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে ধোঁয়াশা - dakhinbongonews25
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক নিয়োগ ম্যানেজিং কমিটির হাতে দেয়া আত্মঘাতি : বাংলাদেশ ন্যাপ বাংলাদেশ ন্যাপ’র প্রতিবাদ ‘অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা’ ও ‘মূল্য নির্ধারণ পদ্ধতি’ বাতিল সরকারের গণবিরোধী সিদ্ধান্ত সংরক্ষিত মহিলা আসনে এমপি প্রত্যাশী বেগম রহিমা শিকদার জাতির উদ্দেশ্যে বিশেষ বার্তা: নতুন ভোরের ডাক। আড়িয়লে ধানের শীষ প্রতীকের প্রচারণায় নির্বাচনী গণসংযোগ নাটোর-৩ আসনে বিএনপির প্রার্থী বিজয়ী মুন্সীগঞ্জ-৩ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণতন্ত্র মঞ্চ মনোনীত প্রার্থী সাংবাদিক শেখ মো. শিমুল গনসংযোগ ব্যস্ত সময় পার করছেন। টঙ্গীবাড়িতে ধানের শীষের নির্বাচনী গণসংযোগ মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে হাতপাখা মার্কায় গনসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন বিল্লাল টঙ্গীবাড়ীতে হাতপাখা মার্কায় গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিল্লাল হোসাইন।
বিজ্ঞাপন
★বইমেলা-২০২৬★ বইমেলার ২০২৬ উপলক্ষে আমাদের প্রস্তুতি বেশ ভালো, অনেকগুলো নতুন পাণ্ডুলিপির কাজও চলমান। সম্মানীত লেখকদের বলছি, আগামী বইমেলার জন্য লেখা প্রস্তুতের এখনই উপযুক্ত সময়। কেন বলছি? কারণ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে নির্ভুল সম্পাদনা, পাঠকপ্রিয় ও মানসম্মত বই প্রকাশের সুযোগ থাকে বেশি। তাই পাণ্ডুলিপি নির্বাচন ও প্রস্তুতের এখনি উপযুক্ত সময়। মনে রাখবেন, পাণ্ডুলিপি ২৫টি ধাপ পেরিয়ে পর্যায়ক্রমে একটি বই হয়। তাই মানমম্মত বই প্রকাশ করতে হলে যথেষ্ঠ সময়েরও প্রয়োজন। আগামী বইমেলায় সপ্তর্ষি প্রকাশন এর সাথে যারা যুক্ত হতে চান তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। Shibu Chandra Ojha প্রকাশক, সপ্তর্ষি - Saptarshi ৩৭/১ খান প্লাজা, তৃতীয় তলা, বাংলাবাজার, ঢাকা-১১০০ ফোনঃ 01714225520/01712158340 হোয়াটস অ্যাপ -01318403248 ই-মেল:shibuvgco@gmail.com

জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে ধোঁয়াশা

  • সর্বশেষ আপডেট বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৭৫ বার দেখা হয়েছে

এক ঘন্টা আগে
ইসলামি বক্তা জাকির নায়েকের বাংলাদেশে আসার বিষয়টি নিয়ে একপ্রকার ধোঁয়াশা তৈরি হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তার আগমন বা ইভেন্ট আয়োজনের অনুমতি চেয়ে কোন আবেদনই এখনো পায়নি তারা। যদিও অনুমতি নিয়েই সব প্রস্তুতি সম্পন্ন করার দাবি আয়োজক প্রতিষ্ঠানের।

গত কয়েকদিন ধরেই প্রচারণা চলছে যে, ঢাকা ও ঢাকার বাইরে একাধিক আয়োজনে অংশ নিতে আগামী ২৮শে নভেম্বর বাংলাদেশে আসবেন ভারতীয় বংশোদ্ভূত ইসলামি বক্তা জাকির নায়েক।

বিশেষ করে জাকির নায়েক ঢাকায় এলে তাকে যেন গ্রেপ্তার করে দিল্লির হাতে তুলে দেয়া হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এমন বক্তব্যের পর এই আলোচনা বাড়তি মাত্রা পায়।

যদিও তার ঢাকায় আসার বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তেমন কোনো স্পষ্ট বক্তব্য আসছিল না।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বরাত দিয়ে কয়েকটি স্থানীয় গণমাধ্যমে দাবি করা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীর নানামুখি ব্যস্ততার কারণে জাকির নায়েককে এখনই বাংলাদেশে আসার অনুমতি দেয়া হবে না।তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিবিসি বাংলাকে বলছেন, ওই বৈঠকে জাকির নায়েকের আসার বিষয়টি আলোচনায় আসলেও, অনুমতি দেয়া বা না দেয়ার প্রসঙ্গে সেখানে কিছু বলা হয়নি।কোর কমিটিতে থাকা উর্ধ্বতন একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেছেন, পত্রপত্রিকার লেখালেখি থেকে তারা জাকির নায়েকের বাংলাদেশে আসার বিষয়ে তথ্য পেয়েছেন। কিন্তু এ ধরনের কোনো আবেদন তারা পাননি।

তবে সংবাদ মাধ্যমের প্রতিবেদনের কারণে মঙ্গলবারের কোর কমিটির বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের নির্বাচনকালীন এই সময়ে তার এই সফরের অনুমতি না দেওয়ায় ভালো হবে বলে মনে করছে পুলিশ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দেওয়া হবে বলে আশা করছেন।

ওই কর্মকর্তার দাবি, মি. নায়েকের বাংলাদেশে আসা বা কোনো ইভেন্টে অংশ নেয়ার বিষয়ে কোনো চিঠিই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো পায়নি।

এদিকে জাকির নায়েককে বাংলাদেশে আনতে যে প্রতিষ্ঠানটি কাজ করছে তারা বলছে, সরকারের কাছ থেকে অনুমতি নিয়েই সব আয়োজন শেষ করেছেন তারা।

মি. নায়েককে বাংলাদেশে আসার অনুমতি দেয়া হবে না এমন কোনো বার্তাও সরকারের পক্ষ থেকে পাননি বলেও বিবিসি বাংলাকে জানান আয়োজকরা।অনুমতি প্রসঙ্গে যা জানা যাচ্ছে
জাকির নায়েকের বাংলাদেশে আসার বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা চলছে। এমনকি তার বাংলাদেশে আসার খবরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও মন্তব্য করা হয়েছে।

এমন প্রেক্ষাপটে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বরাত দিয়ে স্থানীয় কয়েকটি গণমাধ্যমে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনের আগে জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি দেয়া হবে না।

যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে দাবি করা হচ্ছে, জাকির নায়েকের বাংলাদেশের আসা বা তাকে নিয়ে কোনো ইভেন্ট আয়োজনের অনুমতি এখনো দেয়া হয়নি।

এমনকি এ সম্পর্কিত কোন আবেদনও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এখনো কেউ করেনি বলেও দাবি মন্ত্রণালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তার।

তিনি বলছেন, “বিষয়টি আইনশৃঙ্খলা সংক্রান্ত কোন কমিটির বৈঠকে উঠেছিল, তবে অনেক বেশি আলোচনা হয়নি। এটুকুই জানানো হয়েছে যে, তার আসার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো আবেদনই এখনো কেউ করে নি।”

শেয়ার করুন

One response to “জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে ধোঁয়াশা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
©দৈনিক দক্ষিণবঙ্গনিউজ২৫.কম এর সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৩-২০২৫
❤️Design With Tamim Zarif