মাকমুক্ত জীবন, অপরাধমুক্ত সমাজ প্রতিপাদ্যে সেইভ আর্থের মাদক বিরোধী সচেতনতা ক্যাস্পেইন
মাকমুক্ত জীবন, অপরাধমুক্ত সমাজ প্রতিপাদ্যে সেইভ আর্থের মাদক বিরোধী সচেতনতা ক্যাস্পেইন

মাদকমুক্ত জীবন, অপরাধমুক্ত সমাজ প্রতিপাদ্যে সেইভ আর্থের মাদক বিরোধী সচেতনতা ক্যাস্পেইন

মাহমুদুল হাসান
কুমিল্লা প্রতিনিধি

আজ (২০ মে) রোজ মঙ্গলবার কুমিল্লা সরকারি সিটি কলেজে আয়োজিত হয়েছে মাদকে না বলি, সুস্থ ও সুন্দর জীবন গড়ি সচেতনতা ক্যাস্পেইন।

সেইভ আর্থ সোসাইটি কর্তৃক আয়োজিত উক্ত সচেতনামূলক ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, কুমিল্লা সর: সিটি কলেজের অধ্যক্ষ সৈয়দ আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: রবিউল ইসলাম ও মডেল হসপিটালের বিশেষজ্ঞ ডাক্তার আতিকুর রহমান।

মাদক গ্রহণকে নিরুৎসাহিত করা ও সমাজে সৃজনশীল চিন্তা ধারার প্রবাহ বজায় রাখতে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর সৈয়দ আহমেদ বলেন, মাদকাসক্তি আধুনিক সভ্যতার বিপজ্জনক রোগ। মাদকের ভয়াল থাবায় ধ্বংসের পথে তরুণ প্রজন্ম। শহর থেকে গ্রাম, স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, সর্বত্রই মাদক পাওয়া যাচ্ছে হাতের নাগালে। মাদকের কারণে বেড়ে যাচ্ছে সামাজিক অবক্ষয়। তরুণ সমাজ হারিয়ে ফেলছে তাদের নৈতিক মূল্যবোধ। এই ভয়াল মাদকের কারণে ভেঙে যাচ্ছে পারিবারিক বন্ধন, নষ্ট হচ্ছে আস্থা-বিশ্বাস, পরিবার ও সমাজে তৈরি হচ্ছে নতুন আতঙ্ক। আমাদের তাই মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

সমন্বিত সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয় জানিয়ে মো রবিউল ইসলাম বলেন, মাদক সমস্যার সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন, শিক্ষক, সব ধর্মীয় নেতা, সুশীল সমাজ, অভিভাবকসহ সব শ্রেণি–পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

মাদকের কারণে সামাজিক অবক্ষয় বাড়ছে। ভেঙে যাচ্ছে পারিবারিক বন্ধন, নষ্ট হচ্ছে আস্থা-বিশ্বাস, পরিবার ও সমাজে তৈরি হচ্ছে আতঙ্ক। মাদক সমস্যার সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন, সব ধর্মীয় নেতা, সুশীল সমাজসহ সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

মাদকের ক্ষতিকর দিক গুলো নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ডা: আতিকুর রহমান বলেন, মাদক একটি সামাজিক অভিশাপ। যুব সমাজকে ধ্বংস করার অন্যতম হাতিয়ার। মাদকের রাহুগ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে দরকার সামাজিক সচেতনতা। তাই সমাজকে মাদকমুক্ত করতে হলে গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন।

শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে ব্যানার, লিফলেট ও বিতরণ করা হয়। সভা শেষে শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *