যমুনায় বালুবাহী তিন বাল্কহেড জব্দ করেছেন সিরাজগঞ্জের নৌ পুলিশ

যমুনায় বালুবাহী তিন বাল্কহেড জব্দ করেছেন সিরাজগঞ্জের নৌ পুলিশ

মাসুদ রানা বাচ্চু সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের যমুনা নদীতে অভিযান চালিয়ে তিনটি বালুবাহী বাল্কহেড জব্দ করেছে সিরাজগঞ্জের নৌ পুলিশ। তবে এসব বাল্কহেডে থাকা কাউকে আটক হয়নি।

শনিবার (৫ আগস্ট) ভোর থেকে সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নে অভিযান চালিয়ে বাল্কহেড গুলো জব্দ করা হয়। এরপর যমুনা নদীর পুরাতন জেলখানা ঘাটে সেগুলো নোঙর করে রাখা হয়। জব্দকৃত তিনটি বাল্কহেড মাদারিপুরের শীবচর এলাকার বলে জানা গেছে।

সিরাজগঞ্জ সদর নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল হক জানান, নিয়মিত অভিযান হিসেবে এ তিনটি বালুবাহী অবৈধ বাল্কহেড জব্দ করা হয়েছে। অভিযান চলাকালে এ বাল্কহেড গুলোর কোনো কাগজপত্র পাওয়া যায়নি।

মাসুদ রানা বাচ্চু সিরাজগঞ্জ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *