1. pszxbqua@oonmail.com : angelastine3 :
  2. ashelyculver@poochta.ru : ashelyculver8 :
  3. hthvlixr@mailkv.com : charlene45s :
  4. liubomir8745@gmail.com : creatanlije :
  5. sirazul2664@gmail.com : dakhinbongonews : দক্ষিণবঙ্গনিউজ ২৫.কম
  6. diarly@teml.net : diarly@teml.net :
  7. gisdosmh@mailkv.com : hassanrude7 :
  8. jordozognu@gufum.com : jordozognu :
  9. Nadiburipaji@gmail.com : Nadia :
  10. nola_partee@poochta.ru : nolapartee02 :
  11. pamalaisom@spacemaiil.ru : pamalaisom4 :
  12. patty_pokorny.8035@smass.store : pattypokorny7 :
  13. Shahneowanalam@gmail.com : Shahneowaj :
  14. Shahneowajalamkb@gmail.com : Shahneowajalam :
  15. shibuojha1997@gmail.com : shibu ojha :
  16. tara_benedict@poochta.ru : tarabenedict882 :
  17. vilma.ontiveros@poochta.ru : vilmaontiveros :
  18. fullermichaelsen980@kingsemails.com : wintermargin47 :
সোনালী সেন এর কবিতা-বুকের ভেতর একটা ভীষন ছোট্ট সময় - dakhinbongonews25
শনিবার, ৩০ মে ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
গণঅধিকার পরিষদ পাবনা জেলা কমিটির অনুমোদন ‎গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয়স্বার্থ স্লোগানের সংগঠন “গণঅধিকার পরিষদ (জিওপি) পাবনা জেলা শাখা কমিটি ঘোষণা করা হয়। ‎ ফারাক্কা বাংলাদেশের মত ভারতের জন্যও অভিশাপে পরিনত হয়েছে : গোলাম মোস্তফা আসন্ন রামপাল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হবেন মোহাম্মদ হোসেন পুস্তি সরিকল ইউনিয়নকে আদর্শ ইউপিতে রুপান্তর করতে চেয়ারম্যান হতে চান মিরন ৫ নং ধাওয়া ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে ছাএনেতা মোহাম্মদ সম্রাট সিকদার। ৫ নং ধাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন বিশিষ্ট আইনজীবী ও তরুণ সংগঠক মোহাম্মদ সম্রাট সিকদার  ইকড়ি ইউনিয়নে পরিবর্তনের বার্তা নিয়ে, আলোচনায় শীর্ষে এস.এম.এ আলীম সরকারকে বাংলাদেশ ন্যাপ : জ্বালানি সংকট মোকাবেলায় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহন করুন সংরক্ষিত মহিলা আসনে এমপি প্রত্যাশী বেগম রহিমা শিকদার জাতির উদ্দেশ্যে বিশেষ বার্তা: নতুন ভোরের ডাক।
বিজ্ঞাপন
★বইমেলা-২০২৬★ বইমেলার ২০২৬ উপলক্ষে আমাদের প্রস্তুতি বেশ ভালো, অনেকগুলো নতুন পাণ্ডুলিপির কাজও চলমান। সম্মানীত লেখকদের বলছি, আগামী বইমেলার জন্য লেখা প্রস্তুতের এখনই উপযুক্ত সময়। কেন বলছি? কারণ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে নির্ভুল সম্পাদনা, পাঠকপ্রিয় ও মানসম্মত বই প্রকাশের সুযোগ থাকে বেশি। তাই পাণ্ডুলিপি নির্বাচন ও প্রস্তুতের এখনি উপযুক্ত সময়। মনে রাখবেন, পাণ্ডুলিপি ২৫টি ধাপ পেরিয়ে পর্যায়ক্রমে একটি বই হয়। তাই মানমম্মত বই প্রকাশ করতে হলে যথেষ্ঠ সময়েরও প্রয়োজন। আগামী বইমেলায় সপ্তর্ষি প্রকাশন এর সাথে যারা যুক্ত হতে চান তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। Shibu Chandra Ojha প্রকাশক, সপ্তর্ষি - Saptarshi ৩৭/১ খান প্লাজা, তৃতীয় তলা, বাংলাবাজার, ঢাকা-১১০০ ফোনঃ 01714225520/01712158340 হোয়াটস অ্যাপ -01318403248 ই-মেল:shibuvgco@gmail.com

সোনালী সেন এর কবিতা-বুকের ভেতর একটা ভীষন ছোট্ট সময়

  • সর্বশেষ আপডেট সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ২২১ বার দেখা হয়েছে

বুকের ভেতর একটা ভীষন ছোট্ট সময় ,
কেমন যেন থমকে গেছে , আটকে আছে ছবির ফ্রেমে।
সেই ছবিতে ভোর সকালে রোদ খেলে যায় আপন মনে,
কাজল কালো দীঘির জলে রাত্রি নামে অভিমানে।
একটা সময় ভীষন আপন ,কেমন যেন অন্তঃপুরের
ছোট্ট মেয়ের বাক্সভরা মোমের পুতুল, হাওয়াই মিঠাই
হাতের মুঠোয় মিলিয়ে যেতেই ,চোখ হয়ে যায় ছলো ছলো।

একটা সময় ভীষন প্রিয় , শ্রাবন মেঘের দিনের মতো
লোডশেডিং এর সন্ধ্যা গুলো বেরিয়ে পড়ে রেলিং ছেড়ে
হাসনাহেনার গন্ধ বাতাস হঠাৎ এসে দেয় ফিরিয়ে
কিশোরবেলার গল্পগাছা, সহজ বাঁচা।

সেসব এখন গল্প ভীষন , আটকে পড়া নেটের জ্যামে
বাক্স টিভির সস্তা নাটক দেয় না দোলা কারোর মনে
কেউ ভাসে না চোখের জলে বাকের ভাইয়ের ফাঁসি হলে
সময় এখন স্বস্তি খোঁজে নেটফ্লিক্স এর ইন্দ্রজালে।

ব্যস্ত সবাই ভীষন অতি মোবাইল ফোনের স্ট্রিমিং এ
এই শহরে ব্যস্ত সবাই মিছিল , মিটিং , চ্যাটিং নিয়ে

সময় এখন যায় ফুরিয়ে প্রতি পলের কঠিন দামে
ব্যস্ত সবাই হিসেব কষে জীবনটাকে নিংড়ে নিতে।
কেউ জানেনা একটা ভীষণ ছোট্ট সময় যত্নে আছে বুকের ভেতর,
সেই সময়ে শ্বাস নেওয়া যায়, চোখ মেলা যায় মনের মতো,
বুনোঘাসের গন্ধ মেখে শান্ত মেঠো পথটি ধরে
আনমনেতে পার হওয়া যায় অবিরত।
ভরদুপুরে একলা ছাদে সেই মেয়েটির বুকের ভেতর ধুকপকুনি
ঠিক শোনা যায় ঘড়ির মতো।
একটা ভীষন ছোট্ট সময় সেইখানেতেই আটকে গেল।

বাইশ বছর পাল্টে দিল অনেক সময় , বদলে দিল অনেক কিছু।
দিনবদলের ঘূনিপাকে সেই সে সময়
হাতছানি দেয় পিছু পিছু।
বুকের ভিতর আটকে পরা একটা ভীষন ছোট্ট সময় হাতছানি দেয় পিছু পিছু।
২৭/০৪/২০২২

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
©দৈনিক দক্ষিণবঙ্গনিউজ২৫.কম এর সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৩-২০২৫
❤️Design With Tamim Zarif