কবি গোপাল চন্দ্র দাস এর কবিতা  “”দুয়ার খুললেই জলময়””

কবি গোপাল চন্দ্র দাস এর কবিতা “”দুয়ার খুললেই জলময়””

দুয়ার খুললেই জলময়

দিন যায় , দিন আসে — স্মৃতি নাছোড় ।

তার অলীক ঠোঁটের শব্দের ভোর —
পালকে আজও লেখে সাঁতার বাসনা ।
হাঁসের পুকুর —
দুয়ার খুললেই জলময় ।

জলের উপর কুয়াশা — আমি আরও
একলা হই ।

সকাল গড়িয়ে দুপুর ,
বিকেল সংবাদ আনে সন্ধ্যার — ক্ষয় —
সূর্যহীন আলোর , চেনা রাত্রির গল্প পাণ্ডুর ।

কোথাও হাঁসটিকে আর দেখা যায় না ,
ঝড় এবং ধুলো — শীত মাখা ।
সমস্ত শ্বেত পদ্মও ম্লান — পাপড়ির গর্ভে —
শিশির কাটে আঁচড় !

দিন যায় , দিন আসে — স্মৃতি নাছোড় ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *