1. pszxbqua@oonmail.com : angelastine3 :
  2. ashelyculver@poochta.ru : ashelyculver8 :
  3. hthvlixr@mailkv.com : charlene45s :
  4. liubomir8745@gmail.com : creatanlije :
  5. sirazul2664@gmail.com : dakhinbongonews : দক্ষিণবঙ্গনিউজ ২৫.কম
  6. diarly@teml.net : diarly@teml.net :
  7. gisdosmh@mailkv.com : hassanrude7 :
  8. jordozognu@gufum.com : jordozognu :
  9. Nadiburipaji@gmail.com : Nadia :
  10. nola_partee@poochta.ru : nolapartee02 :
  11. pamalaisom@spacemaiil.ru : pamalaisom4 :
  12. patty_pokorny.8035@smass.store : pattypokorny7 :
  13. Shahneowanalam@gmail.com : Shahneowaj :
  14. Shahneowajalamkb@gmail.com : Shahneowajalam :
  15. shibuojha1997@gmail.com : shibu ojha :
  16. tara_benedict@poochta.ru : tarabenedict882 :
  17. vilma.ontiveros@poochta.ru : vilmaontiveros :
  18. fullermichaelsen980@kingsemails.com : wintermargin47 :
কবি নাসির চৌধুরী এর কবিতা সমুদ্র মন্ত্রনা - dakhinbongonews25
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
সংরক্ষিত মহিলা আসনে এমপি প্রত্যাশী বেগম রহিমা শিকদার জাতির উদ্দেশ্যে বিশেষ বার্তা: নতুন ভোরের ডাক। আড়িয়লে ধানের শীষ প্রতীকের প্রচারণায় নির্বাচনী গণসংযোগ নাটোর-৩ আসনে বিএনপির প্রার্থী বিজয়ী মুন্সীগঞ্জ-৩ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণতন্ত্র মঞ্চ মনোনীত প্রার্থী সাংবাদিক শেখ মো. শিমুল গনসংযোগ ব্যস্ত সময় পার করছেন। টঙ্গীবাড়িতে ধানের শীষের নির্বাচনী গণসংযোগ মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে হাতপাখা মার্কায় গনসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন বিল্লাল টঙ্গীবাড়ীতে হাতপাখা মার্কায় গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিল্লাল হোসাইন। মুন্সীগঞ্জ -৩ আসনে বাগমামুদালী পাড়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত। মুন্সীগঞ্জ-৩ আসনে ‘কোদাল’ মার্কার পক্ষে সাংবাদিক শেখ মো. শিমুলের গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
বিজ্ঞাপন
★বইমেলা-২০২৬★ বইমেলার ২০২৬ উপলক্ষে আমাদের প্রস্তুতি বেশ ভালো, অনেকগুলো নতুন পাণ্ডুলিপির কাজও চলমান। সম্মানীত লেখকদের বলছি, আগামী বইমেলার জন্য লেখা প্রস্তুতের এখনই উপযুক্ত সময়। কেন বলছি? কারণ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে নির্ভুল সম্পাদনা, পাঠকপ্রিয় ও মানসম্মত বই প্রকাশের সুযোগ থাকে বেশি। তাই পাণ্ডুলিপি নির্বাচন ও প্রস্তুতের এখনি উপযুক্ত সময়। মনে রাখবেন, পাণ্ডুলিপি ২৫টি ধাপ পেরিয়ে পর্যায়ক্রমে একটি বই হয়। তাই মানমম্মত বই প্রকাশ করতে হলে যথেষ্ঠ সময়েরও প্রয়োজন। আগামী বইমেলায় সপ্তর্ষি প্রকাশন এর সাথে যারা যুক্ত হতে চান তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। Shibu Chandra Ojha প্রকাশক, সপ্তর্ষি - Saptarshi ৩৭/১ খান প্লাজা, তৃতীয় তলা, বাংলাবাজার, ঢাকা-১১০০ ফোনঃ 01714225520/01712158340 হোয়াটস অ্যাপ -01318403248 ই-মেল:shibuvgco@gmail.com

কবি নাসির চৌধুরী এর কবিতা সমুদ্র মন্ত্রনা

  • সর্বশেষ আপডেট শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ২০৯ বার দেখা হয়েছে

সমুদ্র মন্ত্রণা
নাসির চৌধুরী

আজ নাকি তীব্র এক শৈত্যপ্রবাহ বয়ে যাবে নগরে
রবিন দুটি কানে কানে বলে গেল নীড়ে ফেরার পথে
সাগর সৈকতে উদাম দেহে শুয়ে আছি একা চিত হয়ে
নক্ষত্রঘেরা সন্ধ্যারাতে নিশব্দের গহীনে কনকনে শীতে।

দু’বাহু দু’পাশে ছড়িয়ে প্রশস্ত বুকের
লোমকুপে সাগরের হাওয়া লাগে-
তীক্ষ্ণ দু’চোখ তিরবিন্ধ নীলাভ আকাশে – পলকহীন অবিচল চেয়ে থাকে।
সমুদ্র মন্ত্রণা মাঝে নিভৃতবিলাসী
একাকী আমি মহাশূন্যের অন্তপুরে।
একটি রবিন ফিরে এসে আমার
কুয়াশাভেজা ঠোঁটে ঠোঁট লাগিয়ে –
চুক চুক করে দুটি চুমু দিয়ে বলে
‘ফিরে যাও তুমি ঘরে মধ্যরাতের আগে।’

আজ নাকি নগরে প্রচন্ড এক শৈত্যপ্রবাহ হবে
ঘন কুয়াশার আস্তরনে ঢেকে যাবে
আলোকিত নগরীর সব ক’টি বাতি
প্রতিটি রাজপথ শূন্যতায় ভরে যাবে
কিন্তু আমি যাব কোথায় এই সমুদ্র মন্ত্রণা ছেড়ে?
ভাবতেই বড়ো একটা ঢেউয়ের সফেদ ফেনা
চুলগুলো ছুঁয়ে গেল দ্রুত – আবহমান অন্ধকারে।

সন্ধ্যা গড়িয়ে মধ্যরাত এলো প্রায়
ঢেউয়ের গর্জনে অদ্ভুত এক সুর বাজে
কাল দেহের মাথায় উড়ন্ত কেশরগুলো
চৌপদী ধারায় নাচতে থাকে সাগরের বুকে।

দুর পাহাড়ের পাশ ঘেঁষে ঘন কুয়াশার দল
ধীরে ধীরে পাখা মেলে বিস্তৃত করে অধিকার
ঢেকে যায় চারিদিক তীব্র শীতের মিহিন চাদরে
নক্ষত্ররা হারাতে থাকে দু’চোখের সীমানা থেকে।

নগ্ন শরীরে শুয়ে থাকি একা আমি নিশ্চল নিথর
চোখ দুটো তবু খোলা রাখি অন্ধকারের ভিতর
প্রশস্ত কপালে অনুভব করি ঈশ্বরের উষ্ণ হাত
ধীর স্বরে বলে ‘কেন তুমি তীব্র শীতের মধ্যরাতে
একাকী শুয়ে আছ সাগর পারে সে আমি জানি’
আমি নিশ্চুপ চেয়ে থাকি অন্ধকার আকাশের দিকে
ঘন কুয়াশার আস্তরনে ঢাকা নক্ষত্রমাঝে খুঁজতে থাকি
বুকের লোমকুপ ছুঁয়ে যাওয়া ছোট্ট একটি শিশিরকণা।

ছবিঃ Niagara River

প্রকাশিত – পৃষ্ঠা ৩৮/৩৯ – অ-কবির কবিতা
Published – Page 38/39 – Non-Poet’s Poems

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
©দৈনিক দক্ষিণবঙ্গনিউজ২৫.কম এর সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৩-২০২৫
❤️Design With Tamim Zarif