কবি নির্মলকুমার রায় এর কবিতা-আমাদের দেখা হলে

কবি নির্মলকুমার রায় এর কবিতা-আমাদের দেখা হলে

আমাদের দেখা হলে
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””

আমাদের দেখা হলেই—
আকাশ কান্নায় ফেটে পড়ে।

বিরহ বর্ণচোরা
হয়ে যায় ঘাসফুল।
মিছিলে মিছিলে শোক প্রকাশ করে গাছের নিরীহ পাতা।
অসহায় সন্ধ্যা নেমে আসে
কাজল ছায়ার মতো।
উলুধ্বনি ভুলে যায়
গৃহের নতুন বঁধু।
থার্মোমিটারে বেদনার পারদ

মাপে ডুমুর পৃথিবী।
আমাদের কথা হলেই—
বিদ্রোহ করে ওঠে রাতের বিছানা।
থালা-বাসন বিরোধ করে রোজকার আওয়াজ
তুলে।
ভিটেমাটি রাতারাতি

হয়ে যায় কল্লোলিত নদী।
আমাদের চারপাশে শুধু জল,
জল,
আর জল।

আমরা একা নদীর
ছোট্ট একটি হলুদ দ্বীপে।
গভীর নিবিড়ে, তবু
একঘরে রচনা করছি আমাদের ধ্রুপদি সংলাপ।

                       ------------


ডাকবাংলো, তেতুলিয়া, পঞ্চগড়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *