কলাপাড়া ধানখালী এমইউ বিদ্যালয়ের ২৯ শিক্ষার্থী ও শিক্ষক অসুস্থ, অভিভাবকরা উদ্বিগ্ন।

কলাপাড়া ধানখালী এমইউ বিদ্যালয়ের ২৯ শিক্ষার্থী ও শিক্ষক অসুস্থ, অভিভাবকরা উদ্বিগ্ন।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী মহের উদ্দিন (এমইউ) মাধ্যমিক বিদ্যালয়ের ২৯ জন শিক্ষার্থী একসাথে অসুস্থ হয়ে পরেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২:৩০ টার সময়ে এ ঘটনাটি ঘটেছে। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। অসুস্থ শিক্ষার্থীদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৯ম শ্রেণীর শিক্ষার্থী আশামনি ও ১০ম শ্রেণীর চাদনির রাইচা সহ ৩ জনের অবস্থা গুরুত্বর হলে তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়েছে। হাসপাতাল ও অভিভাবকদের নিকট থেকে জানা যায়, বুধবার দুপুর থেকেই একে একে শিক্ষার্থীরা অসুস্থ হতে থাকে। তাদের অধিকাংশের মাথায় এবং হাত পা ঝিম ঝিম শুরু হয়। অনেকের হাত পায়ে খিচুনি শুরু হয়। অবস্থা বেগতিক দেখে বিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত তাদের কলাপাড়া হাসপাতালে নিয়ে আসেন। ওই বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ইভামনি, ৭ম শ্রেণীর স্বর্ণা, ৮ম শ্রেণীর মেঘলা ও ১০ম শ্রেণীর অসুস্থ শিক্ষার্থী স্বর্ণা মনিসহ অনেকেই জানান, বিদ্যালয়ে দুপুরের বিরতির দিলে তারা টিফিন খায়। পরে তারা হটাৎ অসুস্থ হয়। তাদের মাথা ও হাত পা ঝিম ঝিম করতে থাকে। অনেকের খিচুনি শুরু হয়। এরপর তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। অভিভাবক সালমা বেগম ও লিমাসহ আরো অনেকে বলেন, দুপুরের সময় বাচ্চারা হঠাৎ অসুস্থ হয়ে পরে। তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। এখন অনেকেই সুস্থ হয়েছে। শিক্ষার্থীদের সেবা দিতে গিয়ে অভিভাবক মোরশেদা বেগম এবং ফিজিক্যাল শিক্ষক ইকবাল হোসেন একই রোগের লক্ষণ নিয়ে অসুস্থ হয়ে পড়েন। ধানখালী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ. এম এরফান বলেন, হঠাৎ শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পরলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কি কারনে এতগুলো শিক্ষার্থী অসুস্থ হয়েছে তার নির্দিষ্ট কোন কারন তিনি বলতে পারেননি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *