ধনুটে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীর টাকা ছিনতাই ও বাড়ি ঘর ভাংচুর

মাসুদ রানা বাচ্চু সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

অভিযোগ সুত্রে জানা যায়, বগুড়া জেলার ধুনট উপজেলার মাধবডাঙ্গার মাংস ব্যবসায়ী লেবু মিয়া (৩৭)এর সাথে টাকা পয়সা নিয়ে একই গ্রামের মৃত রেফাজ ব্যাপারীর পুত্র সাহেব আলী (৬০) এর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই এক পর্যায়ে ২৯মে ২০২৩ইং সকাল সাড়ে ৯টার দিকে লেবু মিয়া বাজারে যাবার পথে পূর্বপরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে মৃত রেফাজ ব্যাপারীর পুত্র সাহেব আলী (৬০), সাহেব আলীর পুত্র আসলাম (২৭), রফিক ব্যাপারীর পুত্র বিজয়(২৫), আফজাল হোসেনের পুত্র ইউসুফ আলী (৩২), হানিফ (৩০), ছবের উদ্দিনের পুত্র দেলোয়ার (৩৫), করিম কর্মকারের পুত্র আব্দুল মজিদ (৫০), মৃত হজরত আলীর পুত্র হানিফা(৩৮) গংরা অতর্কিত ভাবে হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে ২লাখ ২৫হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এবং লেবু মিয়ার বাড়ীতে গিয়ে হামলা চালিয়ে বাড়ী ঘর ভাংচুর ও লুটপাট করে। গুরুতর অবস্থায় লেবু মিয়া কে স্হানীয়রা উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। লেবু মিয়ার অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে রেফার্ড করে।

পূর্ব শত্রুতার জের ধরে বগুড়া জেলার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের মাধবডাঙ্গা পূর্বপাড়ায় ব্যবসায়ীর টাকা ছিনতাই ও বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।এ বিষয়ে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এবিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, অভিযোগ পত্রটি আমি এখনো দেখিনি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *