পারচর সার্বজনীন হরিচাঁদগুরুচাঁদ মন্দিরে পঞ্চম বার্ষিকী মহোৎসব উদযাপনে ড.যশোদা জীবন দেবনাথ-

পারচর সার্বজনীন হরিচাঁদগুরুচাঁদ মন্দিরে পঞ্চম বার্ষিকী মহোৎসব উদযাপনে ড.যশোদা জীবন দেবনাথ-

ফরিদপুর পৌরসভা ৩ নং ওয়ার্ডের পারচর সার্বজনীন হরিচাঁদ ও গুরুচাঁদ মন্দিরে পঞ্চম বার্ষিকী ও মতুয়া মহোৎসব উদযাপন উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পারচর মতুয়া সংঘের উদ্যোগে (১৩ সেপ্টেম্বর) বুধবার সন্ধ্যা ৬ টার দিকে পারচর বিনয়কৃষ্ণ সরকারের নিজ বাসভবনে এই ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পারচর মতুয়া সংঘের সভাপতি উত্তম বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পূজা উদযাপন কমিটির সভাপতি জেলা আওয়ামী লীগের কোষাদক্ষ ড. যশোদা জীবন দেবনাথ (সি.আই.পি) ।

উদ্ধোধক হিসাবে বাংলাদেশ মতুয়া সংঘের সভাপতি মতুয়াচার্য শ্রী বাবু সুব্রত ঠাকুর এবং প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ মতুয়া সংঘের মহাসচিব শ্রী সাগর সাধু ঠাকুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতুয়া শ্রী জটাধর গোসাঁই,ফরিদপুর পূজা উদযাপন কমিটির নবাগত সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহর পূজা উদযাপন পরিষদের কমিটির সভাপতি রাম দত্ত, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, পৌর সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ জয়গুন বেগম, সাবেক মেম্বার শেখ শহিদুল ইসলাম প্রমুখ।

ভক্তদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, ভগবান শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের সমাজ বিপ্লবের ইতিহাস তুলে ধরেন।

মতুয়া সম্প্রদায় স্বয়ং দীক্ষায় বিশ্বাসী, কাজেই দর্শন বা ঠাকুর হরিচাঁদের দর্শনে যাদের আস্থা আছে, তারাই মতুয়া মহাসঙ্ঘের অন্তর্ভুক্ত।এসময় হিন্দু সম্প্রদায়ের হাজারো ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *