মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য সিরাজগঞ্জের এম,এম,মোকলেছ মডেল স্কুলে  দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য সিরাজগঞ্জের এম,এম,মোকলেছ মডেল স্কুলে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাসুদ রানা বাচ্চু সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন সিরাজগঞ্জের সদর উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এম,এম,মোকলেছ ও আল ইসলাম কোচিং জোন।

শনিবার( ২৬ জুলাই) সকাল১০ টায় সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বয়ড়া ভেন্নাবাড়ি এলাকায় এম,এম,মোখলেস মডেল স্কুল ও আল ইসলাম কোচিং জোন এর হল রুমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই কালো ব্যাচ দারুণ করে এক মিনিট দাঁড়িয়ে নিরাপত্তা পালন করেন দাঁড়িয়ে নিরাপত্তা পালন করেন।

অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আয়নুল হকের
সভাপতিত্বে,প্রতিষ্ঠাতা পরিচালক মোকলেছুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিসিএস ( শিক্ষা) সহকারী অধ্যাপক সরকারি টির্চাস ট্রেনিং কলেজ পাবনার মো. রশিদু হাসান।

প্রধান অতিথি বলেন, আজ আমরা এক গভীর শোক আর বেদনার মুহূর্তে একত্রিত হয়েছি।
গত ২১ জুলাই দুপুর ১টার সময় মাইলস্টোন কলেজের যে হৃদয়বিদারক বিমান দুর্ঘটনা ঘটেছে, সেখানে আমাদের প্রিয় শিক্ষার্থী ও শিক্ষকসহ অসংখ্য প্রাণ ঝরে গেছে। এই দুঃখের ভাষা আমাদের জানা নেই। প্রাণ হারানো ছাত্ররা ছিল আমাদের জাতির ভবিষ্যৎ। তারা ছিল স্বপ্নবাজ, উদ্যমী, দেশপ্রেমিক। কিন্তু আল্লাহর ইচ্ছার বাইরে আমাদের কিছু করার নেই।

আজ আমরা এম,এম, মোকলেছ মডেল স্কুল ও আল ইসলাম কোচিং জোন পরিবারের পক্ষ থেকে এই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছেন। আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করি-আল্লাহ যেন নিহতদের শহীদ হিসেবে কবুল করেন এবং তাদের পরিবারবর্গকে ধৈর্য ও সান্ত্বনা দান করেন।
তিনি আরও বলেন, এ ঘটনা আমাদের জন্যও একটি শিক্ষা। জীবন খুবই অস্থায়ী। আমরা কেউ জানি না কখন, কোথায়, কীভাবে বিদায় নিতে হবে। তাই আসুন, আমরা আমাদের জীবনকে আল্লাহভীরু করে গড়ে তুলি, অন্যের জন্য কল্যাণকর কাজ করি, এবং এই দুনিয়াকে যেন একটু ভালো করে রেখে যেতে পারি।

পরিশেষে, আমি আবারো নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
অনুষ্ঠিত দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে নিহত শিক্ষার্থীদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করেন- বয়ড়া ভেন্নাবাড়ি দারুল রহম ইসলামিয়া মাদ্রাসার মোহ তামিম মুফতি এরশাদুল্লাহ সিরাজী।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থী কর্মচারী,বিভিন্ন রাজনৈতিক নেতা
ও অভিভাবকবৃন্দ।

মাসুদ রানা বাচ্চু সিরাজগঞ্জ
তারিখ ২৬-০৭-২০২৫ ইং

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *