1. pszxbqua@oonmail.com : angelastine3 :
  2. ashelyculver@poochta.ru : ashelyculver8 :
  3. hthvlixr@mailkv.com : charlene45s :
  4. liubomir8745@gmail.com : creatanlije :
  5. sirazul2664@gmail.com : dakhinbongonews : দক্ষিণবঙ্গনিউজ ২৫.কম
  6. diarly@teml.net : diarly@teml.net :
  7. gisdosmh@mailkv.com : hassanrude7 :
  8. jordozognu@gufum.com : jordozognu :
  9. Nadiburipaji@gmail.com : Nadia :
  10. nola_partee@poochta.ru : nolapartee02 :
  11. pamalaisom@spacemaiil.ru : pamalaisom4 :
  12. patty_pokorny.8035@smass.store : pattypokorny7 :
  13. Shahneowanalam@gmail.com : Shahneowaj :
  14. Shahneowajalamkb@gmail.com : Shahneowajalam :
  15. shibuojha1997@gmail.com : shibu ojha :
  16. tara_benedict@poochta.ru : tarabenedict882 :
  17. vilma.ontiveros@poochta.ru : vilmaontiveros :
  18. fullermichaelsen980@kingsemails.com : wintermargin47 :
রাস্তা নিয়ে বিরোধের জেরে স্কুল শিক্ষকের বাড়িতে হামলা, লুটপাট; মামলা নেয়নি থানা। ​ - dakhinbongonews25
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক নিয়োগ ম্যানেজিং কমিটির হাতে দেয়া আত্মঘাতি : বাংলাদেশ ন্যাপ বাংলাদেশ ন্যাপ’র প্রতিবাদ ‘অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা’ ও ‘মূল্য নির্ধারণ পদ্ধতি’ বাতিল সরকারের গণবিরোধী সিদ্ধান্ত সংরক্ষিত মহিলা আসনে এমপি প্রত্যাশী বেগম রহিমা শিকদার জাতির উদ্দেশ্যে বিশেষ বার্তা: নতুন ভোরের ডাক। আড়িয়লে ধানের শীষ প্রতীকের প্রচারণায় নির্বাচনী গণসংযোগ নাটোর-৩ আসনে বিএনপির প্রার্থী বিজয়ী মুন্সীগঞ্জ-৩ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণতন্ত্র মঞ্চ মনোনীত প্রার্থী সাংবাদিক শেখ মো. শিমুল গনসংযোগ ব্যস্ত সময় পার করছেন। টঙ্গীবাড়িতে ধানের শীষের নির্বাচনী গণসংযোগ মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে হাতপাখা মার্কায় গনসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন বিল্লাল টঙ্গীবাড়ীতে হাতপাখা মার্কায় গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিল্লাল হোসাইন।
বিজ্ঞাপন
★বইমেলা-২০২৬★ বইমেলার ২০২৬ উপলক্ষে আমাদের প্রস্তুতি বেশ ভালো, অনেকগুলো নতুন পাণ্ডুলিপির কাজও চলমান। সম্মানীত লেখকদের বলছি, আগামী বইমেলার জন্য লেখা প্রস্তুতের এখনই উপযুক্ত সময়। কেন বলছি? কারণ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে নির্ভুল সম্পাদনা, পাঠকপ্রিয় ও মানসম্মত বই প্রকাশের সুযোগ থাকে বেশি। তাই পাণ্ডুলিপি নির্বাচন ও প্রস্তুতের এখনি উপযুক্ত সময়। মনে রাখবেন, পাণ্ডুলিপি ২৫টি ধাপ পেরিয়ে পর্যায়ক্রমে একটি বই হয়। তাই মানমম্মত বই প্রকাশ করতে হলে যথেষ্ঠ সময়েরও প্রয়োজন। আগামী বইমেলায় সপ্তর্ষি প্রকাশন এর সাথে যারা যুক্ত হতে চান তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। Shibu Chandra Ojha প্রকাশক, সপ্তর্ষি - Saptarshi ৩৭/১ খান প্লাজা, তৃতীয় তলা, বাংলাবাজার, ঢাকা-১১০০ ফোনঃ 01714225520/01712158340 হোয়াটস অ্যাপ -01318403248 ই-মেল:shibuvgco@gmail.com

রাস্তা নিয়ে বিরোধের জেরে স্কুল শিক্ষকের বাড়িতে হামলা, লুটপাট; মামলা নেয়নি থানা। ​

  • সর্বশেষ আপডেট বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

​গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্চিবাড়িতে বাড়ির উঠান দিয়ে রাস্তা না দেওয়কে কেন্দ্র করে স্কুল শিক্ষক মোশাররফ হোসেন ভুঁইয়ার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ধুবনি কঞ্চি বাড়ির হামিদা খাতুন, মাধ্যমিক এসএসসি ভোকেশনাল স্কুলের ল্যাব অ্যাসিস্ট্যান্ট হামিদুল ইসলাম ডাকুয়ার নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর। এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও তা মামলা হিসেবে রেকর্ড করা হয়নি বলে দাবি করেছেন শিক্ষক মোশাররফ হোসেন। বুধবার গাইবান্ধা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। ​সংবাদ সম্মেলনে শিক্ষক মোশাররফ হোসেন জানান, তিনি গাইবান্ধা সদর উপজেলার লেংগবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং সুন্দরগঞ্জের বজ্রাকঞ্চিপাড়া গ্রামের বাসিন্দা। তার অভিযোগ, প্রতিবেশী আশরাফুল আলম ভুঁইয়া ও তার শরিকেরা আগে বাড়ির দক্ষিণ পাশ দিয়ে পারিবারিক রাস্তা ব্যবহার করলেও বর্তমানে জোর করে তার বাড়ির উঠান দিয়ে চলাচল শুরু করেন। এতে পরিবারের বিশেষ করে নারীর গোপনীয়তা ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় বিরোধের সৃষ্টি হয়। ​তিনি অভিযোগ করেন, এর জেরে গত ৯ আগস্ট হামিদুল ইসলাম ডাকুয়ার নেতৃত্বে রজি বেগম, ইদ্রিস আলী ভুঁইয়া, রুহুল আমিন ভুঁইয়া সুজা, সাইফুল ইসলাম ভুঁইয়া বাবুলসহ কয়েকজন তার বাড়িতে হামলা চালান। এ সময় সীমানা প্রাচীর ভেঙে ঘরে ঢুকে প্রায় দেড় লাখ টাকার স্বর্ণালঙ্কার ও এক লাখ টাকা নগদ লুট করে নেওয়া হয় বলে দাবি করেন তিনি। এ সময় ৯৯৯ নম্বরে ফোন করেও তাৎক্ষণিক সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন মোশাররফ হোসেন। পরে সেদিনই সুন্দরগঞ্জ থানায় অভিযোগ দিলেও তার রেকর্ডভুক্ত করা হয়নি এবং তাকে হেনস্তা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। ​সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এর আগেও গত ২০ এপ্রিল শিক্ষক মোশাররফ হোসেনের বাড়িতে ঢুকে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে থানার ওসি, পুলিশ ফাঁড়ির ইনচার্জ, ইউপি চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশে বাড়ির দক্ষিণ পাশ দিয়ে রাস্তা দেওয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী রাস্তার জন্য আড়াই শতক জমি ইউনিয়ন পরিষদের নামে দেওয়া, জমির মূল্য বাবদ ৩ লাখ টাকা এবং সীমানা প্রাচীর ভাঙার ক্ষতিপূরণ হিসেবে ১ লাখ টাকা শিক্ষককে দেওয়ার কথা ছিল। তবে অভিযুক্তরা পরে ওই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে জমি নিজের নামে দাবি করেন এবং প্রাচীর ভাঙার ১ লাখ টাকার পরিবর্তে প্রায় ১৫ হাজার টাকা দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। ​এসব ঘটনার প্রতিকার, থানায় অভিযোগটি রেকর্ডভুক্ত করা এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী শিক্ষক। সংবাদ সম্মেলনে তার বড় ভাই মোহাম্মদ মকবুল হোসেন ভুঁইয়া, প্রতিবেশী আব্দুল মান্নান মিয়া, সাইদুর রহমান ও আঙ্গুর মিয়া উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
©দৈনিক দক্ষিণবঙ্গনিউজ২৫.কম এর সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৩-২০২৫
❤️Design With Tamim Zarif