সিংড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বীজ ও সার বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন

সিংড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বীজ ও সার বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার – আবুল বাশার: রবি মৌসুমের কৃষি উৎপাদন বাড়াতে সিংড়া উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, গম, মসুর, খেসারী, শীতকালীন পেঁয়াজ ও চীনাবাদামের বীজ ও সার বিতরণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (০৪ নভেম্বর ২০২৫) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। ​উপজেলা কৃষি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম।

​প্রধান অতিথি তাঁর বক্তব্যে তিনি বলেন, “দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে রবি শস্যের উৎপাদন বাড়ানো অপরিহার্য। এই প্রণোদনা কর্মসূচী কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং উন্নত বীজ ব্যবহারে উৎসাহিত করবে।”
​উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচীর আওতায় ৪৯৭০ জন প্রান্তিক কৃষকের হাতে বীজ ও সার তুলে দেওয়া হবে।
​উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদ জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে উন্নত পদ্ধতিতে চাষাবাদে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাবে। তিনি আশা করেন, এই প্রণোদনা কর্মসূচির ফলে সিংড়ায় রবি শস্যের ফলন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
​কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ হওয়ায় তাঁরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *