আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে পিরোজপুর জেলার ৩টি আসনে ৩জন আলোচিত স্বতন্ত্র প্রার্থীরা সবাই আলোচনার শীর্ষে

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে পিরোজপুর জেলার ৩টি আসনে ৩জন আলোচিত স্বতন্ত্র প্রার্থীরা সবাই আলোচনার শীর্ষে

পিরোজপুর প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনার প্রেক্ষিতে পিরোজপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঘোষনা দিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর-১ আসনের ২ বারের নির্বাচিত সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব এ কে এম এ আউয়াল।

নাজিরপুর, পিরোজপুর ও ইন্দুরকানী এই তিন উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর-১ আসন।

এ আসনে মোট ভোটার শংখা ৩ লাখ ৬৭ হাজার ৩৭ জন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৮৬ হাজার ৩০৬ জন। নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ৭৩১ জন।

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে

মহিউদ্দিন মহারাজ পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে নেতাকর্মী ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মো. স্বজল মোল্লার কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন।

নেছারাবাদ, ভান্ডারিয়া ও কাউখালী এই তিন উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর-২ আসন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৪ হাজার ৫১৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯২ হাজার ৮৩৫ জন। নারী ভোটার ১ লাখ ৯১ হাজার ৬৭৮জন।

পিরোজপুর ৩ আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন ডা: রুস্তম আলী ফরাজি তিনি মহাজোট থেকে বিজয় হয়ে বর্তমান এমপি ও সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, তিনি দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে আনারস প্রতীক নিয়ে ২৯ হাজার ৩৪২ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন । তিনি বিভিন্ন দল থেকেও বারবার এমপি নির্বাচিত হয়ে ছিলেন।

মঠবাড়িয়া উপজেলা ও ১টি পৌরসভা ও ১১ টি ইউনিয়ন নিয়ে পিরোজপুর-৩ আসন। এ আসনে মোট ভোটার ২ লাখ ২৩ হাজার ৪৪১ জন। পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৯৬৭ জন। নারী ভোটার রয়েছেন ১ লাখ ১০ হাজার ৪৭৪ জন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *