এম.ইব্রাহিম খান এর কবিতা-মনে আছে আমার

এম.ইব্রাহিম খান এর কবিতা-মনে আছে আমার

মনে আছে আমার
তোমার কি মনে আছে

এক শ্রাবণের সন্ধায়
তুমি এসেছিলে একা
বিদায় নেবার কালে
বলেছিলে আর হবেনা দেখা ।

ভুলিনি আজও তোমাকে
মনে পড়ে রাত জাগা পাখির ডাকে
ফিরে এসো বলি বার বার স্বপনে
হৃদয় কাদেঁ কেন গোপনে ।

হয়তো তোমার গলায়
দিতে পারিনি মনিহার
তোমার জন্যে ছিলো আমার
সবুজ প্রেমের উপহার
জোৎস্না ভরা রাতে তুমি নাই পাশে
চারদিকে শুন্যতার কান্না ভেসে আসে।
এম.ইব্রাহিম খান
০৬/২২/২০২৩,ফ্লোরিডা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *