বিপ্লবী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বিশ্বজিৎ শীল অভিযোগ করেছেন, ওসমান হাদীর মৃত্যুর সম্পূর্ণ দায় দেশের জানমালের নিরাপত্তার দায়িত্বে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তাদের ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার। একই সঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাকেও দায়ী করেছেন।
শুক্রবার নিজের ফেসবুক পোস্টে বিশ্বজিৎ শীল বলেন, “ওসমান হাদী মৃত্যুর দায় দেশের জানমালের নিরাপত্তার দায়িত্বে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তার ব্যর্থ অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার। হাদী মৃত্যুর দায় ৫ অগাষ্ট পরবর্তী সংস্কার, বিচার ও নির্বাচনের হাক তুলে মব,সংন্ত্রাস,বিচারবহির্ভূত হত্যাকান্ডের সংস্কৃতি সৃষ্টকারী ও দেশকে ক্রমাগত নিরাপত্তাহীন পরিবেশে নিয়ে যাওয়া ব্যর্থ ইন্টেরিম সরকারের।”
তিনি পোস্টের মাধ্যমে জোর দাবী জানান, “ওসমান হাদী হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে যারা সাংবাদিক নূরুল কবিরের উপর হামলা করেছে,ছায়ানট সহ বিভিন্ন প্রতিষ্ঠানে তান্ডব চালাচ্ছে অবিলম্বে এইসব তান্ডবকারী মববাজদের গ্রেফতার ও বিচার করতে হবে,দেশে জনমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
রুদ্রনীল,স্টাফ রিপোর্টার
Leave a Reply