অপরাহ্ণ অভিসার
আনিসুর
অপরাহ্ণ অভিসার
আনিসুর রহমান টিপু
নির্বাণ সময়েও জোয়ার আসে
মৃত-মান্দাসটা ভাসিয়ে দিও না,
নিমগ্ন অভিসারে সব পাখিই
বিবসন
ওম পাবে ভেবে নাড়া পুড়িয়ে যাচ্ছো?
পাবে না –
ছায়াগুলো সব আঁধারের প্রেত!
কলঙ্ক নিয়ে ভেবোনা
ননী সরালেই বেদিমূল,
অন্তিমে তথাগত স্রোত
এই সত্য, এই সত্য…

