কবি আনিসুর রহমান টিপু এর  কবিতা  লক্ষ্মণরেখা

কবি আনিসুর রহমান টিপু এর কবিতা লক্ষ্মণরেখা

লক্ষ্মণরেখা
আনিসুর রহমান টিপু

এই যে এখানে, এত এত নিকটবর্তী অন্ধকার!
শেকড়ের এত যে বাঁক নেবার অভ্যাস!
এত যে নির্বাণোন্মুখ বন্ধন!
শঙ্খ বাজিয়েও ঠেকানো যায় না আগ্রাসি পতন

সীমান্তে পালিশ-ওঠা অভিশপ্ত সুরবেলা,
মৃত্যুবাহী পোতাশ্রয়; এতটাই দাউদাউ
আমার যে আর-
আবাহনযোগ্য কোনো স্থাবরই রইলো না!

তবু-
দেহকে অতিক্রম করে
আমিও শিখে নিই
নির্মাণের অব্যর্থ শৈলী।
নিজেই তৈরি করি নিজের অ্যানাটমি…
.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *