কবি নির্মলকুমার রায় এর কবিতা কোথায় কেউ নেই

কবি নির্মলকুমার রায় এর কবিতা কোথায় কেউ নেই

কোথাও কেউ নেই
“””””””””””””””””””””””””””””””””””””

দুঃখ ছুঁতে গিয়েও,
ছুঁতে পারিনি।

সেখানেও আমার পরিচিত কেউ নেই।

এক টুকরো আলোর জন্য ছুটেছি এ-পাড়ায় ও-পাড়ায়;
করেছি সূর্যের সাথে সন্ধি।

নক্ষত্রের খুব কাছে গিয়েও দেখেছি—
কতোটা অন্ধকার এলে তাদের জ্বলতে
ভালোলাগে….

কিন্তু সেখানেও আমার পরিচিত কেউ নেই।

দুঃখকে ছুঁয়ে দিতে পারিনি বলে;
এখন আমাকে—
অবহেলা করে সুখের অসুখ।
অবহেলা করে শোকাগ্নিতে পুড়তে থাকা শূন্যতা।
অবহেলা করে

পাহাড়ের মতো অশ্রু।
অথচ,

কোথাও কেউ নেই—
শুধু অবহেলা! অবহেলা! অন্তিম অবহেলাটুকু ছাড়া!


Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *