কয়লা ইউনিয়নের ৩১৮ পরিবার পেলেন প্রধানমন্ত্রী র ঈদ উপহার ভিজিএফ এর চাল

কয়লা ইউনিয়নের ৩১৮ পরিবার পেলেন প্রধানমন্ত্রী র ঈদ উপহার ভিজিএফ এর চাল

সেলিম খান সাতক্ষীরা জেলা প্রতিনিধি :

কলারোয়ার কয়লা ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ভিজিএফ এর ১০ কেজী চাউল বিতরন করা হয়েছে।
২০ শে এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টা কয়লা ইউনিয়নের চেয়ারম্যান শেখ সোহেল রানা ইউনিয়নের সুবিধাবঞ্চিত, হতদরিদ্রের মধ্যে ৩১৮ টি পারিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন।

এসময় চেয়ারম্যান শেখ সোহেল রানা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবিধাবঞ্চিত, হতদরিদ্র পরিবারের কথা ভেবে আপনার পরিবারের কথা ভেবে ঈদ উপলক্ষে ১০ কেজি চাল দিয়েছেন। আপনাদের ঈদের আনান্দ সম্পূর্ণ করতে সরকার এই উপহার আপনাদের দিচ্ছে।এ সময় চেয়ারম্যান সবাইকে হুজুগ গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করেন। এবং সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে আগামীতেও নৌকা প্রতীক ও আওয়ামী লীগের জয়ের লক্ষ্য কাজ করার আহবান করেন।

এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মফিজুল ইসলাম,অবুল হোসেন সাজুদ্দিন,
ইউপি মহিলা সদস্য সাজেদা,মনোয়ারা,ইউপি দফাদার আব্দুল মালেক, চৌকিদার আলী হোসেন, ইউপি সচিব সহ বিভিন্ন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে ইউনিয়ন মানুষ অনেক খুশি হতে দেখা গিয়েছে। এসময় তার সরকার ও চেয়ারম্যানের মঙ্গল কামনা করেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *