কাটাখালীর যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা অভিযোগ উঠেছে।

কাটাখালীর যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা অভিযোগ উঠেছে।

সেলিম খান

সাতক্ষীরা জেলা প্রতিনিধি ;

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেল ঘাটা থানার কাটা খালী গ্রামের যুবলীগ নেতা ফারুক হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।অভিযোগ উঠেছে ধানদিয়া চৌরাস্তার ডাক্তার রুবেলের সরদার নেতৃত্বে নয়ন সরদার বকুল হামলা করে। এতে আহত হয়ে হাসপাতালে যাওয়া পথে সরুলিয়া নামক বাজারে গেলে তার মৃত্যু হয়।
২৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ধানদিয়া চৌরাস্তায় এই হামলা চালায় রুবেলের নেতৃত্বে কিশোর গ্যাং।
যুবলীগ নেতা ফারুকের পরিবারের জানান,ফারুক হোসেনের ছেলে বাদশা ধানদিয়া বেগম খালেদা জিয়া কলেজের এইচএসসি পরীক্ষাতি, সে কলারোয়া উপজেলার আমানউল্লাহ ডিগ্রি কলেজের কেন্দ্রে পরিক্ষা দিতে গেলে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বাদশাকে মারপিট করে তার দুই ক্লাসমেট।সেই সময় অন্য এক বন্ধু রনি তাকে উদ্ধার করতে গেলে তাকেও মারধর করে। পরে ধানদিয়া চৌরাস্তায় ফারুক হোসেন তার ছেলের উপরে মারপিটের কারণ যানতে গেলে ডাক্তার রুবেলের নেতৃত্বে তার গ্যাং হামলা চালায় বলে যানা গিয়েছে।
কাটা খালী গ্রামের মেম্বার সাংবাদিকে বলেন, আমি ৩ টার দিকে জানতে পারি ফারুক মারা গিয়েছে। আমি বিষয়টা সাথে সাথে পাটকেল ঘাটা থানা ওসি মহোদয়কে জানাই,তিনি সরজমিনে আসেন এবং লাশ পোস্টমর্টেম এর জন্য নিয়ে গিয়েছে। এই মেম্বার যুবলীগ নেতা ফারুক হত্যার বিচারের দাবি জানিয়েছেন।
এই সময় উপস্থিত হাজার হাজার গ্রামবাসী তার মৃত্যুর বিচার দাবি জানান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *