নিজস্ব প্রতিবেদক
চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১৬জানুয়ারী-২০২৫, বৃহস্পতিবার বিকেল ৪টায় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সংগঠক রুদ্রনীলের সভাপতিত্বে সভায় আলোচনা করেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য মনজুর আলম মিঠু, শামিমআরা মিনা, ওয়ারেস মন্ডল রাংগা। আলোচকগন বলেন বিপ্লবী পার্টি গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে এদেশের ছাত্রদের সংগঠিত করে একটা বৈষম্যহীন গণতান্ত্রিক বিজ্ঞান ভিত্তিক একই ধারার শিক্ষা ব্যাবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম গড়ে তোলার আকাঙ্খা নিয়ে তিন বছর আগে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের যাত্রা শুরু হয়েছিলো। আজ দেশে শিক্ষা বিত্তবান মানুষের পণ্যে পরিনত হয়েছে। ক্রমাগত শিক্ষার ব্যায় বৃদ্ধি পাচ্ছে। ফলে শ্রমজীবী-নিম্নআয়ের মানুষের সন্তানেরা লেখাপড়ার সুযোগ পাচ্ছেনা। স্কুলগুলোতে প্রতি বছর ভর্তির নিয়ম চালু করে শিক্ষার ব্যায় বৃদ্ধি করা হয়েছে। শিক্ষা শেষে চাকুরীর কোন নিশ্চয়তা নেই। ছাত্রদের সমস্যা সমাধানের দাবীতে সংগঠিত আন্দোলন গড়ে তুলতে পারেনি। ফলে প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় অতীত সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে সংগঠনকে নতুনভাবে গড়ে অঙ্গীকার ব্যাক্ত করেন নেতৃবৃন্দ।
Leave a Reply