নেছারাবাদে দোয়া ও মিলাদের মধ্য দিয়ে শুরু হলো সুমনের নির্বাচনের আনুষ্ঠানিকতা

নেছারাবাদে দোয়া ও মিলাদের মধ্য দিয়ে শুরু হলো সুমনের নির্বাচনের আনুষ্ঠানিকতা

পিরোজপুর প্রতিনিধি
বিদ্যুৎ হাওলাদার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ শেষ হতে না হতেই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নেছারাবাদ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান সোহাগদল ইউনিয়নের সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান সুমন।

ফেব্রুয়ারি শুরুতে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল আর মার্চে সারাদেশে ধাপে ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জনশ্রুতি আছে। এ ব্যাপারে সুনির্দিষ্ট কোন প্রজ্ঞাপন জারি করেননি ইলেকশন কমিশন (ইসি)। ইতিমধ্যে শফিকুর রহমান সুমন একজন প্রথম শ্রেণীর কন্টাকটার হিসেবে পরিচিতি লাভ করেছেন। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, শিক্ষামূলক সহ অনেক সেবামূলক কাজের সাথে জড়িত রয়েছেন তিনি।

শফিকুর রহমান সুমন বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আমাদের সকলের স্বপ্নের নেছারাবাদকে সকল শ্রেণী পেশার মানুষের সুচিন্তিত মতামতের ভিত্তিতে একটি সমৃদ্ধশালী উপজেলায় রূপান্তরিত করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানাবিদ উন্নয়নমূলক কর্মকাণ্ডের সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি ও আগামীতেও করে যাব বলে জানিয়েছেন তিনি।

গতকাল (১৭ জানুয়ারি) বুধবার সন্ধ্যায় মোঃ আমির হোসেন এর সভাপতিত্বে ও মোঃ মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় উপজেলার সোহাগদল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় নির্বাচনের আনুষ্ঠানিকতা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *