ঋণ
কি দিয়ে শুধবো বলো পৃথিবীর ঋণ
গুনে গুনে এসে গেছে মৃত্যুর দিন।
মুখ ঢাকা পাপেরা আজ দগদগে ক্ষত
রক্ত-পূঁজের মতো ঝরে অবিরত- –
তবু শেষ হয় না যে- এ পাপের বোঝা
পৃথিবী ই তুলে নিল, হিসাবটা সোজা।
বড় বাড় বেড়েছিস – ‘ রে পাপী! শোন –
বদলা নেবোই নেব – শুধু দিন গোণ।’
একে একে মরে শুধু এ ধরার রাজা,
হেসে খেলে নাচে গায় আর সব প্রজা।
মানুষ বেহুঁশ আজ কোথায় লুকোবে!
আজন্ম পাপের ঋণ শুধতে যে হবে।।
Leave a Reply