বিপ্লবী ছাত্র আন্দোলন সিলেট নগর শাখার কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন।

বিপ্লবী ছাত্র আন্দোলন সিলেট নগর শাখার কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন।

রুদ্র নীল, স্টাফ রিপোর্টার

বিপ্লবী ছাত্র আন্দোলন সিলেট নগর শাখার উদ্যোগে সিলেট নগর শাখার সংগঠক-প্রতিনিধিদের নিয়ে এক প্রতিনিধি সভা কবি কাজী নজরুল ইসলাম একাডেমিতে বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়।
সিলেট নগর শাখার সংগঠক জয়দীপ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বিশ্বজিৎ শীল এবং বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সমন্বয়ক এড. মহিতোষ দেব মলয় ও সদস্য এড রনেন সরকার রনি। সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠন ঘোষণা বক্তব্য ও আগামী দিনে সংগঠন গড়ে তোলা বিষয়ক আলাপ-আলোচনা করা হয়। শিক্ষার বেসরকারীকরণ-বাণিজ্যিকীকরণসহ,ছাত্র রাজনীতি বন্ধের অপতৎপরতা সহ শিক্ষাঙ্গনের সংকট মোকাবেলায় ছাত্র সমাজের করণীয় শীর্ষক আলোচনা হয় এবং এসময় শিক্ষার বাণিজ্য বন্ধসহ গত ২ মে শিক্ষা খাতে প্রস্তাবিত জাতীয় বাজেটের ১২.১ % প্রত্যাখান করে জাতীয় বাজেটের ২৫ ভাগ ও জিডিপির ৮ ভাগ বরাদ্দের দাবি তোলা হয়,দ্রুতই শিক্ষা সংকট নিরসনে শিক্ষা কমিশন গঠনের দাবি তোলাসহ শিক্ষার সামগ্রিক সংকট মোকাবেলায় যথাযথ প্রদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
সভার প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে জয়দীপ চক্রবর্তী কে বিপ্লবী ছাত্র আন্দোলন সিলেট নগর শাখার কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্ধারণ করা হয়। এবং সদস্য হিসেবে নির্বাচিত হোন,
১.সুমি মোদি
২.আসমা আক্তার
৩.তুলসী বাড়াইক
৪.কৌশিক সেন
৫.মিতা পাত্র
৬.তাপস কর্মকার
৭.দেবাশীষ দাশ
৮.বিশ্বজিৎ বাড়াইক
৯.কৌশিক সাহা
১০.শিরীনা দাশ
১১.হাসান আলী।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *