ভয়াবহ ভূমিকম্প: রাজধানী ঢাকার বংশালের আরমানিটোলায় ভবনের দেয়াল ধ্বসে পড়ে সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফি সহ নিহত ৩

ভয়াবহ ভূমিকম্প: রাজধানী ঢাকার বংশালের আরমানিটোলায় ভবনের দেয়াল ধ্বসে পড়ে সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফি সহ নিহত ৩

স্টাফ রিপোর্টার-আবুল বাশার

আজ ২১ নভেম্বর,শুক্রবার,সকাল ১০-৩৮ মিনিটে ৫দশমিক ৭মাত্রায় ভূমিকম্পে ঢাকায় অনেক বহুতল ভবনে ফাটল, হেলে যাওয়া ও ভাঙচুর সহ নিহত-৩
আজ ২১ নভেম্বর শুক্রবার,সকাল ১০-৩৮ মিনিটে সারাদেশে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প শুরু হলে ভূমিকম্পের কবলে পড়া পথচারীরা দোলনার মত দুলছিল চিৎকার করছিল এমনকি যানবাহনও দূলছিল।

বহুতল ভবনে বসবাসকারীরা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। অনেকে বহুতল বিল্ডিং এর উপর থেকে বেরিয়ে আসতে আসতেই ভূমি কম্পন বন্ধ হয়ে যায়। কারণ ভূমিকম্পের স্থায়িত্ব ছিল মাত্র ১০ সেকেন্ড। ভাগ্য ভালো আল্লাহর রহমতে ভূমিকম্পটা বেশি সময় ধরে হয়নি। বেশি সময় ধরে হলে রাজধানী ঢাকা মাটির সঙ্গে মিশে যেত,লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি ঘটতো। কোথায় আছে রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে কে ?
সামান্য ১০সেকেন্ডের ভূমিকম্পে বাড্ডা ও পুরান ঢাকা সহ ঢাকা রাজধানীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং শিশুসহ নিহত তিন।

সিসি ক্যামেরার ফুটেজ থেকে ভয়াবহ ভূমিকম্পের কিছু দৃশ্য ধারণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবন বাঁচানোর লক্ষ্যে উপরতলা থেকে নিচে লাফিয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তাদের অনেকে আহত হয়। তাদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সিসি ক্যামেরার ফুটেজ থেকে নেওয়া ভূমিকম্পের ভয়াবহতার কিছু দৃশ্য দেখুন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *