মঠবাড়িয়ায় অবৈধ তিনটি ইট ভাটাকে ৩৫০০০০ টাকা জরিমানা

মঠবাড়িয়ায় অবৈধ তিনটি ইট ভাটাকে ৩৫০০০০ টাকা জরিমানা

পিরোজপুর প্রতিনিধি
 

পিরোজপুরের মঠবাড়িয়ায় অবৈধ তিনটি ইটভাটাকে ৩৫০০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দুইটি ইউনিয়নে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট আবদুল কাইয়ূম এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈকত রায়হান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এই জরিমানা করেন।

এসময় ইটভাটার মালিক উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের বেতমোর গ্রামের মোস্তাফিজুর রহমানকে ২ লাখ টাকা, একই ইউনিয়নের উলুবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম ওরফে শহিদ মেম্বরকে ১ লাখ টাকা ও বড়মাছুয়া ইউনিয়নের ভোলমারা গ্রামের আলী হাওলাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম জানান, তিনটি অবৈধ ইটের পাজা মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ অনুযায়ী তিনটি পৃথক মামলায় ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও পাজা বিনষ্ট করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় ও জনস্বার্থে পরিচালিত মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *