1. pszxbqua@oonmail.com : angelastine3 :
  2. ashelyculver@poochta.ru : ashelyculver8 :
  3. hthvlixr@mailkv.com : charlene45s :
  4. liubomir8745@gmail.com : creatanlije :
  5. sirazul2664@gmail.com : dakhinbongonews : দক্ষিণবঙ্গনিউজ ২৫.কম
  6. diarly@teml.net : diarly@teml.net :
  7. gisdosmh@mailkv.com : hassanrude7 :
  8. jordozognu@gufum.com : jordozognu :
  9. Nadiburipaji@gmail.com : Nadia :
  10. nola_partee@poochta.ru : nolapartee02 :
  11. pamalaisom@spacemaiil.ru : pamalaisom4 :
  12. patty_pokorny.8035@smass.store : pattypokorny7 :
  13. Shahneowanalam@gmail.com : Shahneowaj :
  14. Shahneowajalamkb@gmail.com : Shahneowajalam :
  15. shibuojha1997@gmail.com : shibu ojha :
  16. tara_benedict@poochta.ru : tarabenedict882 :
  17. vilma.ontiveros@poochta.ru : vilmaontiveros :
  18. fullermichaelsen980@kingsemails.com : wintermargin47 :
‘মব জাস্টিসের’ দায় সরকার এড়াতে পারে না : বাংলাদেশ ন্যাপ - dakhinbongonews25
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
সরকারকে বাংলাদেশ ন্যাপ : জ্বালানি সংকট মোকাবেলায় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহন করুন সংরক্ষিত মহিলা আসনে এমপি প্রত্যাশী বেগম রহিমা শিকদার জাতির উদ্দেশ্যে বিশেষ বার্তা: নতুন ভোরের ডাক। আড়িয়লে ধানের শীষ প্রতীকের প্রচারণায় নির্বাচনী গণসংযোগ নাটোর-৩ আসনে বিএনপির প্রার্থী বিজয়ী মুন্সীগঞ্জ-৩ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণতন্ত্র মঞ্চ মনোনীত প্রার্থী সাংবাদিক শেখ মো. শিমুল গনসংযোগ ব্যস্ত সময় পার করছেন। টঙ্গীবাড়িতে ধানের শীষের নির্বাচনী গণসংযোগ মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে হাতপাখা মার্কায় গনসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন বিল্লাল টঙ্গীবাড়ীতে হাতপাখা মার্কায় গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিল্লাল হোসাইন। মুন্সীগঞ্জ -৩ আসনে বাগমামুদালী পাড়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত।
বিজ্ঞাপন
★বইমেলা-২০২৬★ বইমেলার ২০২৬ উপলক্ষে আমাদের প্রস্তুতি বেশ ভালো, অনেকগুলো নতুন পাণ্ডুলিপির কাজও চলমান। সম্মানীত লেখকদের বলছি, আগামী বইমেলার জন্য লেখা প্রস্তুতের এখনই উপযুক্ত সময়। কেন বলছি? কারণ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে নির্ভুল সম্পাদনা, পাঠকপ্রিয় ও মানসম্মত বই প্রকাশের সুযোগ থাকে বেশি। তাই পাণ্ডুলিপি নির্বাচন ও প্রস্তুতের এখনি উপযুক্ত সময়। মনে রাখবেন, পাণ্ডুলিপি ২৫টি ধাপ পেরিয়ে পর্যায়ক্রমে একটি বই হয়। তাই মানমম্মত বই প্রকাশ করতে হলে যথেষ্ঠ সময়েরও প্রয়োজন। আগামী বইমেলায় সপ্তর্ষি প্রকাশন এর সাথে যারা যুক্ত হতে চান তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। Shibu Chandra Ojha প্রকাশক, সপ্তর্ষি - Saptarshi ৩৭/১ খান প্লাজা, তৃতীয় তলা, বাংলাবাজার, ঢাকা-১১০০ ফোনঃ 01714225520/01712158340 হোয়াটস অ্যাপ -01318403248 ই-মেল:shibuvgco@gmail.com

‘মব জাস্টিসের’ দায় সরকার এড়াতে পারে না : বাংলাদেশ ন্যাপ

  • সর্বশেষ আপডেট বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৭৩ বার দেখা হয়েছে

BDNAP NEWS 06-03-2025

‘বর্তমান সময়ে ‘মব জাস্টিস’ নতুন এক আতঙ্কে পরিনত হয়েছে। দেশের বিভিন্ন স্থানে খুন, সন্ত্রাস ও মব সন্ত্রাসে জনজীবনে আশঙ্কা ও আতঙ্ক ক্রমেই বৃদ্ধি’ পাওয়ায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’ শীর্ষ নেতৃদ্বয় বলেছেন, ‘গুলশানে তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসায় ‘মব’ হামলা ও লুটপাটের ঘটনা আইনশৃঙ্খলার পরিস্থিতির ভয়াবহ অবনতিরই প্রমাণ বহন করছে। মধ্যরাতে শতাধিক লোকের এ ধরনের হামলা স্পষ্ট করে যে, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়েছে। এই সকল ‘মব জাস্টিসের’ দায় সরকার কোনভাবেই এড়াতে পারে না।’

বৃহস্পতিবার (৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা বলেন।

তারা বলেন, ‘রাজধানীর অভিজাত এলাকায় যদি এমন ঘটনা ঘটতে পারে, তাহলে সাধারণ নাগরিকরা কতটা নিরাপদ ? এ প্রশ্ন জনমনে উদ্বেগ ও উৎকন্ঠা সৃষ্টি করেছে। সরকারের দায়িত্বশীলতার অভাব এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণেই গুজব ছড়িয়ে জনতাকে উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা সম্ভব হচ্ছে। এখন শুধু সতর্কবার্তা শুনতে চায় না, দেশবাসী কঠোর পদক্ষেপ দেখতে চায়। ঘঁনার সাথে সংশ্লিষ্ট গ্রেফতারকৃত তিনজনকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে কেউ এভাবে আইন নিজের হাতে তুলে নেবার সাহস না পায়। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্ব।’

নেতৃদ্বয় আরো বলেন, ‘সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টারা সঙ্কটের কথা স্বীকার না করলেও দিন দিন জনজীবনে নিরাপত্তাহীনতা বেড়েই চলেছে। এর দায় অন্তর্র্বতীকালীন সরকারকেই নিতে হবে। মনে রাখতে হবে, ‘পরিস্থিতির উন্নয়ন ঘটছে’ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্য যেদিন পত্রিকায় প্রকাশিত হয়েছে সেদিনই পত্রিকা জুড়েই সারা দেশে খুন, সন্ত্রাস ও ধর্ষণের খবরও ছাপা হয়েছে। সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত যখন জানানো হলো যে, ‘মব জাস্টিস’ ও ‘মোরাল পুলিশিং’-এর কোনো সুযোগ এ দেশে নেই। ওই রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে গুলশানের একটি বাড়িতে ন্যক্কারজনক সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করা হলো। আইনের শাসন প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণ হলো চোখ বুজে অন্তর্র্বতীকালীন সরকারের ‘মব সন্ত্রাস’ চলতে দেওয়া।’

বাংলাদেশ ন্যাপ নেতৃদ্বয় আরো বলেন, ‘এর পূর্বেও এ ধরনের অসংখ্য কর্মকান্ড সংঘটিত হয়েছে। এমনকি বাংলাদেশ এবং তার ইতিহাস-ঐতিহ্যের অংশ ঘোষণা দিয়ে ধ্বংস করা হয়েছে, ঘোষণা দিয়ে মাজার ও দরগাহে হামলা, ভাঙচুড়, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। সরকার এসকল বিষয়ে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ভূমিকা গ্রহন করেছে বলে জানা নাই।’

নেতৃদ্বয় ‘এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ড এবং অতীতের এমন কর্মকান্ডের সাথে জড়িত এবং তার মদদদাতাদের চিহ্নিত করে বিচারের সম্মুখীন করার জোর দাবি এবং জনজীবনসহ জানমালের নিরাপত্তায় সারা দেশের বিবেকবান মানুষদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাথে নিয়ে নিজ নিজ এলাকায় ঐক্যবদ্ধ হওয়া এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
©দৈনিক দক্ষিণবঙ্গনিউজ২৫.কম এর সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৩-২০২৫
❤️Design With Tamim Zarif