মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র্র ক্ষমতায় রাখতে নৌকা প্রতীকের জন্য ভোট প্রার্থনা-দিলীপ কুমার আগরওয়ালা

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র্র ক্ষমতায় রাখতে নৌকা প্রতীকের জন্য ভোট প্রার্থনা-দিলীপ কুমার আগরওয়ালা

জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র্র ক্ষমতায় রাখতে নৌকা প্রতীকের জন্য ভোট প্রার্থনা করে গণসংযোগ, পথসভা ও প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের বিভিন্ন উন্নয়নের তথ্য সম্বলিত লিফলেট বিতরণ কার্যক্রম চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার প্রতিটি ইউনিয়ন ইউনিয়ন ও গ্রামে গ্রামে অব্যাহত রেখেছি। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সব গ্রামে এবং ঐতিহ্যবাহী সরোজগঞ্জ বাজারে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করেছি। এসময় সাধারণ মানুষের সরকারের প্রতি যে আস্থা ও বিশ্বাস দেখেছি, তা আমাকে মুগ্ধ করেছে।

সবার সঙ্গে কথা বলার সময় জননেত্রীর উন্নয়নমূলক কাজের বিবরণ সবার সামনে তুলে ধরি এবং সকলকে নির্দেশনা দেই – যে-ই নৌকার কান্ডারি হয়ে আসুক না কেন, তাকে সামনে নিয়েই আমাদের নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। সকলে আমার সঙ্গে একাত্ত্বতা ঘোষণা করে জননেত্রীর হাতকে শক্তিশালী করার অঙ্গীকার করেন। সকলের আমার প্রতি আন্তরিকতা ও ভালোবাসা আমাকে অভিভূত করেছে যা ভোলার নয়।

গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় উপস্থিত স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *