মুন্সিগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মনোনয়ন প্রত্যাশে লিফলেট বিতরণ করলেন মোশারফ হোসেন পুস্তি ।

মুন্সিগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মনোনয়ন প্রত্যাশে লিফলেট বিতরণ করলেন মোশারফ হোসেন পুস্তি ।

মুন্সিগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মনোনয়ন প্রত্যাশে লিফলেট বিতরণ করলেন মোশারফ হোসেন
পুস্তি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচির গুরুত্ব ও তাৎপর্য স্থানীয় সাধারণ ভোটারদের মাঝে পৌঁছে দিতে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র পক্ষে জোরালো জনমত গঠনে মুন্সীগঞ্জে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জাতীয়তাবাদী দল বিএনপি মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন পুস্তি।

আজ ১৪ই নভেম্বর রোজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সীঞ্জের সদর উপজেলার হাতিমারা বাজার সহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত এই গণসংযোগে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা যায়। মুন্সীগঞ্জ-৩ আসনের স্থানীয় সাধারণ ভোটারদের মাঝে নির্বাচনমুখী আগ্রহ সৃষ্টি এবং তাদের ভোটকেন্দ্রমুখী করার আহ্বান জানানো হয় এই প্রচারণায়। পাশাপাশি, তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে দলের পক্ষে ব্যাপক প্রচারণা চালানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোশারফ হোসেন পুস্তি। তিনি বাজারের বিভিন্ন যানবাহন চালক, পথচারী, স্থানীয় ব্যবসায়ীসহ নানা শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের মাঝে ৩১ দফার তাৎপর্য সম্বলিত লিফলেট বিতরণ করেন।

বক্তব্য কালে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ভূমিকার ওপর জোর দেন। তিনি উপস্থিত ভোটার ও জনসাধারণের প্রতি ‘তারুণ্য নির্ভর’ আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের রাষ্ট্র কাঠামোকে সঠিক পথে ফিরিয়ে আনতে তারেক রহমানের এই ৩১ দফা একটি ঐতিহাসিক পদক্ষেপ। দেশের মানুষের মুক্তি ও অর্থনৈতিক সমৃদ্ধি এই কর্মসূচির মাধ্যমেই সম্ভব।”

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা সকলেই দলের এই গুরুত্বপূর্ণ বার্তাটি জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে সক্রিয়ভাবে অংশ নেন।

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *