1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. info239@noreply0.com : aidanowen52044 :
  3. pszxbqua@oonmail.com : angelastine3 :
  4. ashelyculver@poochta.ru : ashelyculver8 :
  5. hthvlixr@mailkv.com : charlene45s :
  6. liubomir8745@gmail.com : creatanlije :
  7. sirazul2664@gmail.com : dakhinbongonews : দক্ষিণবঙ্গনিউজ ২৫.কম
  8. diarly@teml.net : diarly@teml.net :
  9. gisdosmh@mailkv.com : hassanrude7 :
  10. jordozognu@gufum.com : jordozognu :
  11. Nadiburipaji@gmail.com : Nadia :
  12. nola_partee@poochta.ru : nolapartee02 :
  13. pamalaisom@spacemaiil.ru : pamalaisom4 :
  14. patty_pokorny.8035@smass.store : pattypokorny7 :
  15. Shahneowanalam@gmail.com : Shahneowaj :
  16. Shahneowajalamkb@gmail.com : Shahneowajalam :
  17. shibuojha1997@gmail.com : shibu ojha :
  18. tara_benedict@poochta.ru : tarabenedict882 :
  19. vilma.ontiveros@poochta.ru : vilmaontiveros :
  20. fullermichaelsen980@kingsemails.com : wintermargin47 :
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান  সুমন হত্যা মামলা থেকে অব্যাহতি ও পূন: তদন্তে প্রকৃত আসামীদের গ্রেফতার চেয়ে সংবাদ সম্মেলন করলেন ভূক্তভোগীরা - dakhinbongonews25
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুন – : সরকারকে বাংলাদেশ ন্যাপ সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের নানা অপকর্ম ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মুন্সীগঞ্জে নিজ এলাকায় জুমার নামাজ শেষে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মাহবুব উল আলম স্বপন। ভারতের দিল্লিতে ছাত্র জনতার আন্দোলনে ভারতীয় পুলিশের বর্বর আক্রমণ ও আন্দোলন কারীদের গ্রেফতারের তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে ছাত্র জনতার আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি বিপ্লবী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির। ধাওয়া ইউনিয়নে বিএনপি র একাধিক মনোনয়ন প্রত্যাশী জমে উঠেছে নির্বাচনী মাঠ। ভান্ডারিয়ায় ৪নং ইকড়ি ইউপি নির্বাচনে জনগণের আস্থার প্রতীক এস এম এ আলীম  জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ গণঅধিকার পরিষদ পাবনা জেলা কমিটির অনুমোদন ‎গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয়স্বার্থ স্লোগানের সংগঠন “গণঅধিকার পরিষদ (জিওপি) পাবনা জেলা শাখা কমিটি ঘোষণা করা হয়। ‎ ফারাক্কা বাংলাদেশের মত ভারতের জন্যও অভিশাপে পরিনত হয়েছে : গোলাম মোস্তফা আসন্ন রামপাল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হবেন মোহাম্মদ হোসেন পুস্তি
বিজ্ঞাপন
★বইমেলা-২০২৬★ বইমেলার ২০২৬ উপলক্ষে আমাদের প্রস্তুতি বেশ ভালো, অনেকগুলো নতুন পাণ্ডুলিপির কাজও চলমান। সম্মানীত লেখকদের বলছি, আগামী বইমেলার জন্য লেখা প্রস্তুতের এখনই উপযুক্ত সময়। কেন বলছি? কারণ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে নির্ভুল সম্পাদনা, পাঠকপ্রিয় ও মানসম্মত বই প্রকাশের সুযোগ থাকে বেশি। তাই পাণ্ডুলিপি নির্বাচন ও প্রস্তুতের এখনি উপযুক্ত সময়। মনে রাখবেন, পাণ্ডুলিপি ২৫টি ধাপ পেরিয়ে পর্যায়ক্রমে একটি বই হয়। তাই মানমম্মত বই প্রকাশ করতে হলে যথেষ্ঠ সময়েরও প্রয়োজন। আগামী বইমেলায় সপ্তর্ষি প্রকাশন এর সাথে যারা যুক্ত হতে চান তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। Shibu Chandra Ojha প্রকাশক, সপ্তর্ষি - Saptarshi ৩৭/১ খান প্লাজা, তৃতীয় তলা, বাংলাবাজার, ঢাকা-১১০০ ফোনঃ 01714225520/01712158340 হোয়াটস অ্যাপ -01318403248 ই-মেল:shibuvgco@gmail.com

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান  সুমন হত্যা মামলা থেকে অব্যাহতি ও পূন: তদন্তে প্রকৃত আসামীদের গ্রেফতার চেয়ে সংবাদ সম্মেলন করলেন ভূক্তভোগীরা

  • সর্বশেষ আপডেট শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১১৯ বার দেখা হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি :

মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এইচ এম সুমন হালদারকে (৪৫) প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনাটি পূন তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে এই মামলায় ভূক্তভোগীরা। শুক্রবার বিকালে পাঁচগাঁও ইউনিয়নের মিলন চেয়ারম্যানের পুরান বাড়ির আঙ্গিনায় সংবাদ সম্মেলন করে নিহত ইউপি চেয়ারম্যান এইচ এম সুমন হালদারের চাচা মো. জাহানুর রহমান সওদাগর। তিনি সমুন হত্যা মামলার ৬ নম্বর আসামী। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। সংবাদ সম্মেলনে এইচ এম সুমন হালদারের চাচা মো. জাহানুর রহমান সওদাগর বলেন ২০২৪ সালে ৭ জুলাই সুমন হালদারকে  প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা ঘটে। এই ঘটনায় আমি জড়িত না আমার ভাইয়েরাও জড়িত না। তার পরও আমার ও আমার ভাইদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কে বা করা হত্যা করেছে তাও আমি জানি না। আমরা ঘটনাটি শুনেছি। যেখানে ঘটনা ঘটেছে সেখানে সিসি ফুটেজ রয়েছে ঘটনার সময় আমি বা যাদের জড়ানো হয়েছে কেউই ছিলো না। পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের সুমন হালদার দূর্বৃত্তদের হতে নিহত হওয়ার কিছু দিন পর  ১৪ জুলাই আমার একটি বাড়ি ও আমার ভাইয়ের একটি  বাড়ি  জ¦ালিয়ে দেয় প্রয়াত চেয়ারম্যান সুমন হালদারের সমর্থক ডিপজল মোল্লা,রাজিব,ইমন,সোহেল,আর্দশ,বিপুল সহ আরো ২০ থেকে ৩০জন। এতে আমার প্রায় ২ কোটি টাকা ক্ষয় ক্ষতি হয়। এঘটনায় আমি টংগিবাড়ি থানায় মামলা দিতে গেলে সে সময়কার কর্তব্যরত ওসি আমার মামলাটি গ্রহন করেননি। পরে আমি কোর্টে গিয়ে মামলা করি। আমাকে হয়রানি করার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে এই মামলাটি সাজানো হয়েছে। এই মামলায় আমাকে ছাড়াও আমার ভাই সাবেক ইউপি চেয়ারম্যান মিলানুর রহমান মিলন, মো. সেকিনুরকে জড়ানো হয়।বর্তমানে সুমন হালদার হত্যা মামলায় আমরা সবাই জামিনে আছি। প্রয়াত চেয়ারম্যান সুমন হালদারের কতিপয় সমর্থক এখন আমাকে আমার গ্রামের বাড়ি আসতে নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বিষয়টি আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি আমার জীবনের নিরাপত্তা চেয়েছি। আমি সহ আমার ভাইদের ও আমাদের পরিবারের লোকজনকে হুমকি দিচ্ছে। আমি পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এইচ এম সুমন হালদার হত্যার ঘটনার সুষ্ট তদন্ত দাবী করছি এঘটনায় প্রকৃত আসামীদের গ্রেফতারের দাবী জানাচ্ছি। পাশাপশি আমাকে ও আমার দুই ভাই সাবেক ইউপি চেয়ারম্যান মিলানুর রহমান মিলন, মো. সেকিনুর নামে যে মিথ্যা মামলাটি দায়ের হয়েছে তা সঠিক তদন্ত করে মামলার আসামী থেকে নাম প্রত্যাহার করার জোর দাবী জানাচ্ছি। আমাদের সাথে ভাতিজা প্রয়াত চেয়ারম্যান সুমনের সাথে কোন দ্বন্দ্ব ছিলো না একটি মহল সুমন হত্যা কান্ডে আমাদের জড়িয়েছে। আমি আর আমার ভাইয়েরা সে সময় আওয়ামীলীগের রাজনীতির প্রতিহিংসার স্বীকার হয়ে মিথ্যা মামলায় আসামী হয়েছি। সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  মিলানুর রহমান মিলন, কামরুল ইসলাম,হাজি মো.খাকিনুর হাওলাদার,মো. সকিনুর ,লিটন হাওলাদার,হামিদ হাওলাদারসহ তাদের পরিবারের সদস্যবৃন্দ।    
 
প্রসঙ্গত, মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এইচ এম সুমন হালদারকে (৪৫) প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় রোববার বেলা পৌনে একটার দিকে ইউনিয়নের পাঁচগাঁও আলহাজ ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের আঙিনায়। বিদ্যালয়টির
ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে বলে  জানায় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা। নিহত চেয়ারম্যান সুমন হালদার পাঁচগাঁও গ্রামের প্রয়াত পিয়ার হোসেন হালদারের ছেলে। তিনি ২০২৩ সালের মার্চে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
©দৈনিক দক্ষিণবঙ্গনিউজ২৫.কম এর সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৩-২০২৫
❤️Design With Tamim Zarif