মুন্সীগঞ্জের   রামপালে তুচ্ছ ঘটনায়  হামলা

মুন্সীগঞ্জের রামপালে তুচ্ছ ঘটনায় হামলা

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদরের রামপালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র চাচার হামলার শিকার হয়েছেন ভাতিজিরা।রামপালের চৌগাড়ারপাড়ে পূর্ব বিরোধের জেরে আম পাড়াকে কেন্দ্র গত রবিবার বেলা ১২ টায় (১১ মে ২০২৫) এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও থানায় অভিযোগ সূত্রে জানা যায়, প্রয়াত সাবেক ইউপি সদস্য মো: মতিন শেখ ওরফে ফালু শেখের বাড়িতে তার মেয়েরা চাচা মজিবর শেখের নিকট মারধরের শিকার হন। ২৫ বছর যাবত ভোগদখলীয়
বসতবাড়ি পুকুরে পাড়ে পাশের
জায়গায় আম পাড়তে আসলে মতিন শেখের তৃতীয় কন্যা
উর্মি নিষেধ করলে মজিবর শেখ
তার উপর হামলা করেন। এতে অংশ নেয় মজিবর শেখের পুত্র রায়েদ (১৮),স্ত্রী মিতা বেগম (৩৪) ও কন্যা মানাল (২২)। এসময় উর্মির চুলের মুঠো ধরে এলোপাতাড়ি কিলঘুষিসহ মারধর করা হয় ।
উর্মির ডাক চিৎকার শুনে মতিন শেখের দ্বিতীয় কন্যা মুনা বাঁচাতে আসলে তার ছোট মেয়ে মাহানুরকে হাতে থাকা লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে নীলাফুলা জখম করে।
এই ঘটনায় প্রয়াত সাবেক ইউপি সদস্য আ: মতিন শেখ ওরফে ফালু শেখের স্ত্রী লায়লা আক্তার ঘটনার দিন মুন্সীগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দেন ও স্থানীয় পঞ্চায়েত নেতৃবৃন্দকে জানান।
অভিযোগোর বাদী লায়লা আক্তার জানান,
আমার স্বামী মতিন শেখ মৃত্যুবরণ করার পূর্বে তার সকল সম্পত্তি তার কন্যাদের হেবা করে যান। তিনি মারা
যাওয়ার পর থেকে আমার স্বামীর বসত ভিটায় আমি আমার মেয়েদের নিয়ে বসবাস করি। এজন্য পূর্ব বিরোধের জেরে আমাদের ভোগদখলীয় ঘরের পাশের গাছ থেকে আমপাড়াকে কেন্দ্র করে পরিকল্পিত ভাবে আমার মেয়েদের উপর হামলা করে মারধর করা হয়েছে। আমার মেয়েকে শ্লীতহানির চেষ্টা করা হয় । মজিবর শেখ আমাদের হুমকি ধামকি দিচ্ছেন। পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার সত্যতা পেয়ে উভয় পক্ষের সম্মতিতে পঞ্চায়েত কমিটিকে বিষয়টি সমাধানের দায়িত্ব দেন । কিন্ত দুদিন পরে পঞ্চায়েত কমিটির বিচার তারা মানেন না বলে জানিয়ে দিয়ে আমাদের আবারো হুমকি ধামকি দিচ্ছেন। আমি আমার মেয়েদের নিয়ে বাড়িতে থাকার নিরাপত্তা চাই।আমি প্রশাসনের নিকট আমার মেয়েদের উপর হামলার বিচার চাই।

1 Comment

  1. Avatar photo Mehadi Hassan Apu

    অপরাধীদের বিরুদ্ধে কঠিন শাস্তির বেবস্থা করা হোক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *