সত্যদর্শীর ভালোবাসা
আঁচল তলে রেখেছ বলে ভালবেসেছি
বেঁধেছি বাসা হৃদয়ে মন্দিরে
বন্দী করেছ রূপশ্রীর মোহনীয় রূপে
স্বরূপ খুঁজে পাই গহীন অন্তপুরে নয়
শুভ্র শুভ্র অন্তর চোখের চাহনির মাঝে |
ক’জনার আছে শোভনীয় মুখ
কাজলভরা ডাগর দুটো চোখ
বলবে কী দূরে কেন রখতে চাও ?
গ্রহণ করো সত্যদর্শীর ভালোবাসা |
দিনরাত থাকতে চাই প্রেয়সীর বুকে
পিঞ্জর থেকে কী দোষে মুক্ত করবে
রাত্রির মধ্য প্রহরে কথা হবে দু’জনার
যতই দুঃখ পাই, যতই ব্যথা পাই
ততই রঙেরঙে ভালোবাসা চাই
নিয়তির এ কোন নেয়ামত
সোনালী বুকের ছোঁয়ায়
স্বর্গের আলোকিত জীবন চাই |
✍️সত্যদর্শী
তারিখ ১৩-০৬-২০২৩ খ্রিষ্টাব্দ
Leave a Reply