1. pszxbqua@oonmail.com : angelastine3 :
  2. ashelyculver@poochta.ru : ashelyculver8 :
  3. hthvlixr@mailkv.com : charlene45s :
  4. liubomir8745@gmail.com : creatanlije :
  5. sirazul2664@gmail.com : dakhinbongonews : দক্ষিণবঙ্গনিউজ ২৫.কম
  6. diarly@teml.net : diarly@teml.net :
  7. gisdosmh@mailkv.com : hassanrude7 :
  8. jordozognu@gufum.com : jordozognu :
  9. Nadiburipaji@gmail.com : Nadia :
  10. nola_partee@poochta.ru : nolapartee02 :
  11. pamalaisom@spacemaiil.ru : pamalaisom4 :
  12. patty_pokorny.8035@smass.store : pattypokorny7 :
  13. Shahneowanalam@gmail.com : Shahneowaj :
  14. Shahneowajalamkb@gmail.com : Shahneowajalam :
  15. shibuojha1997@gmail.com : shibu ojha :
  16. tara_benedict@poochta.ru : tarabenedict882 :
  17. vilma.ontiveros@poochta.ru : vilmaontiveros :
  18. fullermichaelsen980@kingsemails.com : wintermargin47 :
‘ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন' কর্মসূচিতে বাংলাদেশ ন্যাপ'র একাত্মতা ঘোষণা - dakhinbongonews25
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
সরকারকে বাংলাদেশ ন্যাপ : জ্বালানি সংকট মোকাবেলায় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহন করুন সংরক্ষিত মহিলা আসনে এমপি প্রত্যাশী বেগম রহিমা শিকদার জাতির উদ্দেশ্যে বিশেষ বার্তা: নতুন ভোরের ডাক। আড়িয়লে ধানের শীষ প্রতীকের প্রচারণায় নির্বাচনী গণসংযোগ নাটোর-৩ আসনে বিএনপির প্রার্থী বিজয়ী মুন্সীগঞ্জ-৩ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণতন্ত্র মঞ্চ মনোনীত প্রার্থী সাংবাদিক শেখ মো. শিমুল গনসংযোগ ব্যস্ত সময় পার করছেন। টঙ্গীবাড়িতে ধানের শীষের নির্বাচনী গণসংযোগ মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে হাতপাখা মার্কায় গনসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন বিল্লাল টঙ্গীবাড়ীতে হাতপাখা মার্কায় গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিল্লাল হোসাইন। মুন্সীগঞ্জ -৩ আসনে বাগমামুদালী পাড়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত।
বিজ্ঞাপন
★বইমেলা-২০২৬★ বইমেলার ২০২৬ উপলক্ষে আমাদের প্রস্তুতি বেশ ভালো, অনেকগুলো নতুন পাণ্ডুলিপির কাজও চলমান। সম্মানীত লেখকদের বলছি, আগামী বইমেলার জন্য লেখা প্রস্তুতের এখনই উপযুক্ত সময়। কেন বলছি? কারণ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে নির্ভুল সম্পাদনা, পাঠকপ্রিয় ও মানসম্মত বই প্রকাশের সুযোগ থাকে বেশি। তাই পাণ্ডুলিপি নির্বাচন ও প্রস্তুতের এখনি উপযুক্ত সময়। মনে রাখবেন, পাণ্ডুলিপি ২৫টি ধাপ পেরিয়ে পর্যায়ক্রমে একটি বই হয়। তাই মানমম্মত বই প্রকাশ করতে হলে যথেষ্ঠ সময়েরও প্রয়োজন। আগামী বইমেলায় সপ্তর্ষি প্রকাশন এর সাথে যারা যুক্ত হতে চান তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। Shibu Chandra Ojha প্রকাশক, সপ্তর্ষি - Saptarshi ৩৭/১ খান প্লাজা, তৃতীয় তলা, বাংলাবাজার, ঢাকা-১১০০ ফোনঃ 01714225520/01712158340 হোয়াটস অ্যাপ -01318403248 ই-মেল:shibuvgco@gmail.com

‘ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন’ কর্মসূচিতে বাংলাদেশ ন্যাপ’র একাত্মতা ঘোষণা

  • সর্বশেষ আপডেট বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৪৭ বার দেখা হয়েছে

BDNAP 24-04-2025

ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ‘মুভমেন্ট ফর ফ্রি প্যালেস্টাইন’ উদ্যোগে আগামী শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য ‘ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন’ কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে প্রতিবাদ কর্মসূচী সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এই আহ্বান জানান।

তারা বলেন, গাজায় চলমান ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচিতে দেশের খ্যাতনামা পীর-মাশায়েখ, আলেম, ইসলামি স্কলার, ওয়ায়েজ এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করবেন। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে গাজার নিপীড়িত মুসলিম জনগণের প্রতি সংহতি জানানো হবে। আমরা বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানাচ্ছি।

নেতৃদ্বয় বলেন, গাজায় দীর্ঘদিন ধরে ইসরায়েলি নিপীড়ন, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্বব্যাপী যে প্রতিবাদের ঢেউ উঠেছে, ‘‘ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন’ তারই একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা এ কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করছি। গাজার নিরস্ত্র মানুষ আজ অবরুদ্ধ। খাদ্য, পানি ও চিকিৎসার অভাবে তারা চরম মানবেতর অবস্থায় আছে। প্রতিনিয়ত বোমা ও গুলির শব্দে নিহত হচ্ছে শিশু, নারী ও বৃদ্ধরা। এই নির্মমতা বিশ্ব বিবেককে নাড়া দেওয়ার জন্য আমাদের আরও উচ্চকণ্ঠ ও প্রতিবাদী হওয়া প্রয়োজন।

তারা আরো বলেন, ‘ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন’ কেবল একটি কর্মসূচি নয়-এটি একটি মানবিক দাবি, একটি ন্যায়ের আহ্বান। আমরা বিশ্বাস করি, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক এই আন্দোলন গাজায় চলমান গণহত্যা ও জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে গণচেতনা জাগাতে সহায়ক হবে। মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ ও প্রতিরোধকে আরও বেগবান করবে।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা আহ্বান জানাই-মানবিক বিশ্ব, মুসলিম দেশসমূহ, সব রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং ন্যায় ও মানবতার পক্ষে দাঁড়ানো প্রতিটি মানুষকে এই আন্দোলনে এক কাতারে এসে দাঁড়াতে। গাজার পক্ষে দাঁড়ানো মানে হলো ন্যায়ের পক্ষে, মানবতার পাশে দাঁড়ানো। গাজা মুক্ত হোক, ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিত হোক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
©দৈনিক দক্ষিণবঙ্গনিউজ২৫.কম এর সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৩-২০২৫
❤️Design With Tamim Zarif